খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি আবুল বাসারের সুস্থতা কামনা

খবর বিজ্ঞপ্তি |
১২:০৭ এ.এম | ৩১ অক্টোবর ২০২৬


বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সম্পাদক ও খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে) এর সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক সময়ের খবরের সাবেক বার্তা সম্পাদক এবং বিএল কলেজ অ্যালাইমান এ্যাসোসিয়েশন এর যুগ্ম-সম্পাদক অধ্যাপক ও সাংবাদিক মোঃ আবুল বাসার ভোকাল কর্ডে ইনফেশকনজনিত সমস্যায় আক্রান্ত হয়ে খুলনাতে চিকিৎসাধীন ছিলেন। তবে তার অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য গত ২৯ অক্টোবর তাকে জাতীয় নাক কান গলা ইন্সস্টিটিউট, তেজগাঁও, ঢাকা তে ভর্তি করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে তার রোগমুক্তি ও সুস্থতার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। পাশাপাশি সময়ের খবর পরিবার তার আশু রোগমুক্তি কামনায় দোয়া করেছেন।
 

প্রিন্ট

আরও সংবাদ