খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

লোহাগড়ায় তিনদিন ধরে ভ্যানচালক নিখোঁজ

নড়াইল প্রতিনিধি |
১২:১৬ এ.এম | ৩১ অক্টোবর ২০২৬


নড়াইলে লোহাগড়া উপজেলার চাচই গ্রামের নিটু জমাদ্দার (৪০) অটোভ্যান চালাতে গিয়ে গত তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন। শুক্রবার পর্যন্ত এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিখোঁজের কোনো সন্ধান মেলেনি। নিখোঁজ নিটু জমাদ্দার উপজেলার জয়পুর ইউনিয়নের চাচই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মাছেম জমাদ্দারের ছেলে। তিনি কৃষি কাজের পাশাপাশি প্রতিদিন রাতে অটোভ্যান চালাতেন। এ ঘটনায় তার স্ত্রী শরিফা বেগম লোহাগড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নম্বর ১৩৬১) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, নিটু জমাদ্দার গত ২৭ অক্টোবর রাতে অটোভ্যান নিয়ে বের হন। রাত সাড়ে ৩টা থেকে ভোর সাড়ে ৪টার মধ্যে লোহাগড়া পৌর শহরের ল²ীপাশা চৌরাস্তা এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এরপর থেকে নিটু জমাদ্দারের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরবর্তীতে আত্মীয় স্বজন, স্থানীয় বাজার, সম্ভাব্য পরিচিত এলাকায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, “নিখোঁজ অটোভ্যান চালকের স্ত্রী থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। তাকে খুঁজে পেতে পুলিশ কাজ করছে।”

প্রিন্ট

আরও সংবাদ