খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

পাটকেলঘাটায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে কন্যা শিশুর মৃত্যু

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:১৭ এ.এম | ৩১ অক্টোবর ২০২৬


খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটা কুমিরা বাজার মোড় নামক স্থানে গতকাল শুক্রবার বেলা ১টার দিকে একটি পিকআপ ইজিবাইককে ধাক্কা দিলে ইজিবাইক থেকে ছিটকে পড়ে তাজমিরা (১১) নামের এক শিশু ঘটনাস্থলে নিহত হয়েছে। 
চুকনগর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার আব্বাস আলীর মেয়ে তাজমিরা তার পরিবারের সাথে পাটকেলঘাটার কুমিরায় আত্মীয়ের বাড়িতে ওয়াজ মাহফিল শোনার উদ্দেশ্যে ইজিবাইক যোগে আসছিল। পথিমধ্যে কুমিরা বাজার নামক স্থানে পৌঁছালে পিছন দিক থেকে দ্রুতগামী একটি পিকআপ ইজিবাইকটিকে ধাক্কা দিলে তাজমিরা ছিটকে রাস্তায় পড়ে যায়। প্রচন্ড আঘাতের ফলে ঘটনাস্থলে তাজমিরার মৃত্যু হয়। এ ঘটনায় পাটকেলঘাটা থানায় একটি ইউডি মামলা হয়। 
 

প্রিন্ট

আরও সংবাদ