খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

উঠান বৈঠকে ইউপি চেয়ারম্যান প্রার্থী রিয়াজ

রূপসার নৈহাটী ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখতে চাই

নিজস্ব প্রতিবেদক |
১২:১৯ এ.এম | ৩১ অক্টোবর ২০২৬


আসন্ন নৈহাটী ইউনিয়ন পরিষন নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী খুলনা জেলা বিএনপি’র সদস্য, সাবেক ছাত্রনেতা মোল্লা রিয়াজুল ইসলাম বলেছেন, নৈহাটী ইউনিয়নের সাধারণ মানুষের সেবক হয়ে কাজ করতে চাই। নৈহাটী ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে সর্বদা নিজেকে নিয়োজিত রাখবো। নৈহাটী ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট, কালভার্ট নির্মাণের পাশাপাশি সকল সমস্যা সমাধান করা হবে। তিনি বলেন, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতা, ভিজিএফ, ভিজিডি ভাতাসহ সবধরনের ভাতা থেকে যাতে অসহায় ও দরিদ্র পরিবার সেবা বঞ্চিত না হয় সে ব্যাপারে কঠোরভাবে কাজ করা হবে। যদি নির্বাচিত নাও হই তাহলে ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে সর্বদা সচেষ্ট থাকবো। তিনি বলেন, তৎকালীণ আওয়ামী লীগের ১৭ বছরে জীবনবাজি রেখে দলের গণতান্ত্রিক সকল আন্দোলনে রাজপথে লড়াই সংগ্রাম করেছি। রাজনৈতিক আদর্শ থেকে কখনো বিচ্যুত হইনি।    
গতকাল শুক্রবার বিকেলে বাগমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এলাকার সর্বস্তরের জনগণের আয়োজনে নির্বাচনী উঠান বৈঠক প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। উঠান বৈঠকে সভাপতিত্ব করেন সাবেক ছাত্রনেতা মোঃ রফিকুল ইসলাম বাবু। জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শাহজামান প্রিন্সের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন প্রফেসর জামান মুকুল, ইউপি সদস্য মাসুম সরদার, জেলা যুবদলের সদস্য মুক্তাদির বিল্লাহ, আলহাজ্ব আব্দুল জলিল শেখ, রূপসা কলেজ ছাত্রদলের  সভাপতি নুরুল আমিন পাপ্পু, আমজাদ আলী শেখ, মাহবুবুর রহমান, ওয়াহিদুজ্জামান গাজী, আলহাজ্ব মোঃ জয়নাল আবেদীন, আলহাজ্ব ওমর আলী, শাহজাহান খান, হাফেজ যোবায়ের আহম্মেদ নাঈম, মহিউদ্দিন তানসেন, আবুল বাশার, আব্দুস সালাম, আবুল খায়ের, গাজী মুতাসিম বিল্লাহ, শহিদুল ইসলাম, আবুল হাসান, নাসির উদ্দিন, জেজেএস’র মোঃ ফরিদুজ্জামান, আলমগীর হোসেন মোল্লা, মনিরুজ্জামান খোকন, মনির খন্দকার, হারুন অর রশিদ রাঙ্গা, আনোয়ার হোসেন, মেহেদী হাসান, ওসমান গনী, সঞ্জীব রায়, এস এম দেলোয়ার হোসেন, শরিফুল ইসলাম নাসির, রাকিব, এমডি আসলাম খান, মোঃ মুকুল, আসাদুজ্জামান মিঠু, লুৎফর রহমান, নাদিরা সুলতানা শিখা, কবির, মাহবুব, বাসার, সাগর ওয়েদসহ এলাকার স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রিন্ট

আরও সংবাদ