খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

সংসদ সদস্য আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

খবর প্রতিবেদন |
০১:২৮ এ.এম | ৩১ অক্টোবর ২০২৬


নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজের ছেলের ছাত্রদল নেতা হত্যার ঘটনায় জড়িত থাকা ও তার নিজের অশালীন ভিডিও ভাইরাল হওয়ায় দল ইমেজ সংকটে পড়েছে। তিনি জেলা বিএনপি’র নেতা। ফলে তার বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি’র কেন্দ্রীয় কমিটি। এ জন্য এমপি আজিজের বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে কেন্দ্রকে জেলা বিএনপি’র পক্ষ থেকে লিখিতভাবে সুপারিশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শুক্রবার বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে অনুষ্ঠিত নাটোর জেলা বিএনপি’র প্রস্তুতি সভায় এসব কথা জানান জেলা বিএনপি’র সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ।
তিনি জানান, এমপি আব্দুল আজিজ নাটোর জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহŸায়ক। একজন জেলা বিএনপি নেতার বিরুদ্ধে গঠনতন্ত্র অনুযায়ী কোনো সিদ্ধান্ত জেলা বিএনপি নিতে পারে না। তাই বিষয়গুলো লিখিতভাবে কেন্দ্রীয় সংগঠনকে জানানো হবে। কেন্দ্র তার বিষয়ে সিদ্ধান্ত নেবে।
উলে­খ্য, ১৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে ছাত্রদল নেতা শাকিল ইসলাম তার বাড়িতে যাওয়ার সময় বিলচলন শামসুজ্জোহা কলেজের পাশে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে দুর্বৃত্তরা এসে তাকে ধারালো ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় শাকিল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে বৃহস্পতিবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরে শনিবার সকালে শাকিলকে বাংলাদেশ মেডিকেলে স্থানান্তর করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ