খুলনা | শনিবার | ৩১ অক্টোবর ২০২৬ | ১৬ কার্তিক ১৪৩৩

খুলনায় চলছে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভা : নেতা-কর্মীদের ঢল

নিজস্ব প্রতিবেদক |
০২:২৪ পি.এম | ৩১ অক্টোবর ২০২৬

 

খুলনায় ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় নেতা-কর্মীদের ঢল নে‌মে‌ছে। এর আগে সাত দফা দা‌বি‌তে বেলা ১১টার দিকে প‌বিত্র কোরআন তে‌লোয়া‌তের মাধ্যমে এ পথসভা শুরু হয়। পথ সভা সফল কর‌তে খুলনার বি‌ভিন্ন স্থান থে‌কে নেতাকর্মীরা শিববা‌ড়ি বাব‌রি চত্ব‌রে জড় হ‌তে থা‌কেন।

পথসভায় ১১ দলীয় ঐক্যের স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ বক্তৃতা করছেন। সভায় তারা সাত দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

১১ দলীয় নেতারা বলেন, বাগেরহাটকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতি, যোগাযোগ ও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ জেলা উল্লেখ করে নেতারা বলেন, মোংলা বন্দর ও সুন্দরবন কেন্দ্রিক এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা, খুলনার সঙ্গে বাগেরহাটের নিবিড় যোগাযোগ, স্থানীয় কৃষি মৎস্যজীবীদের ন্যায্য অধিকার এবং আঞ্চলিক উন্নয়নের বিষয়গুলো তুলে ধরা হবে।

প্রিন্ট

আরও সংবাদ