খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

জেএসডি’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খবর বিজ্ঞপ্তি |
১২:৩১ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)’র ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল শনিবার বেলা ১১টায় কেসিসি মার্কেটস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
জেএসডি নেতা গোলাম কুদ্দুসের সভাপতিত্বে ও মোঃ মুসার পরিচালনায় সভায় বক্তৃতা করেন  জেএসডির কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক নগর সভাপতি লোকমান হাকিম, জেলা কমিটির সাধারণ সম্পাদক স ম রেজাউল করিম, মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আবু বক্কর, জেএসডি নেতা আরিফুজ্জামান মন্টু, এড. প্রসেনজিৎ দত্ত, ছাত্রনেতা ইমন, নাহিদ ও জুয়েল প্রমুখ নেতৃবৃন্দ।
বক্তারা জেএসডির ৫৪ বছরের লড়াই, সংগ্রাম এবং ইতিহাস সম্পর্কে বক্তব্য রাখেন এবং মৃত্যুপুরি খুলনাকে বাঁচাতে জনগণকে এক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহŸান জানান। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‌্যালি কেসিসি মার্কেটে শুরু হয়ে নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে হাদিস পার্কে এসে শেষ হয়।

প্রিন্ট

আরও সংবাদ