খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগর ছাত্রদলের জরুরি সভা

খবর বিজ্ঞপ্তি |
১২:৩৫ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


আগামী ৫ নভেম্বর বিএনপি চেয়ারম্যান, প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন এবং ৭ নভেম্বর ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদ্যাপিত উপলক্ষে মহানগর ছাত্রদলের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মহানগর ও জেলা বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় সভাপতিত্ব করেন মহানগর ছাত্রদলের আহŸায়ক মোঃ তাজিম বিশ্বাস। সভা পরিচালনা করেন মহানগর ছাত্রদলের সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব।
বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে খুলনাঞ্চলের মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও আনন্দময় অভিহিত করে তা বিপুল উদ্দীপনায় সফল করার আহŸান জানান। পাশাপাশি ৭ নভেম্বরের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে খুলনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ভাবগাম্ভীর্য ও বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে পালনের জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়।
সভায় মহানগর ছাত্রদলের প্রতিটি ওয়ার্ড, থানা, কলেজ ও ইউনিট পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয় এবং আগামীর কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আরো উপস্থিত ছিলেন নগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহŸায়ক আরিফুর রহমান আরিফ, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, হাসান মাহমুদ, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, ইমরান সালেহ সিফাত, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, শাসমাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, এনামুল হক মল্লিক, রিফাত ইসলাম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, তরিকুল ইসলাম নকিব, আদনান আব্দুল মান্নান, জামিল আক্তার, মারুফুর রহমান, সাজ্জাদ হোসেন রিপ্পি, ফয়সাল বাপ্পি, ইসমাইল ইসলাম, ইসরাইল হোসেন জিসান, মিথিলা আক্তার, এস এম সোহেল আহমেদ, মনিরুজ্জামান আবিদ, মহিউদ্দিন তালিম, ফারহান জামান মাহিন, আবু হুরায়রা হামিম, তরিকুল ইসলাম নাহিদ, নাঈম মীর, মোঃ রুম্মান হোসেন, শেখ সোয়েব, ইমতিয়াজ সেজান, সাকিব রেজা, মঈনুল ইসলাম, সাকিব রিজভী প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ