খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

সোনালী অতীত ক্লাব খুলনার পক্ষ থেকে শাহ আসিফ হোসেন রিঙ্কুকে সংবর্ধনা

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪০ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার আহবায়ক কমিটির সদস্য সচিব নির্বাচিত হওয়ায় সোনালী অতীত ক্লাব খুলনার পক্ষ থেকে শাহ আসিফ হোসেন রিঙ্কুকে ক্রেস্ট এবং সংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোনালী অতীত ক্লাব খুলনার সভাপতি শেখ হেমায়েত উল্লাহ’র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক তারকা গোলকিপার সোনালী অতীত ক্লাব খুলনার কোষাধ্যক্ষ মোঃ সাইফুদ্দিন হিমু, সাংগঠনিক সম্পাদক  আশরাফুজ্জামান সরদার মিঠু, ক্রিকেট কোচ ও সোনালী অতীত ক্লাব খুলনার যুগ্ম সম্পাদক হাফেজ এ জে এম অহিদুল ইসলাম সেলিম, ক্রিকেট কোচ রনি, সাবেক ফুটবল খেলোয়াড় হাসান ঢালী, শেখ মনিরুল ইসলাম, শাহিনুর ইসলাম মনু, সোনালী অতীত ক্লাব খুলনার সহ কোষাধ্যক্ষ দীপন, সাবেক খেলোয়াড় শেখ শহিদুল ইসলাম, সাবেক ফুটবলার ও বর্তমান ফুটবল কোচ মোঃ আমিনুল ইসলাম রিপন, সাবেক ফুটবলার শুভ গালিব। এছাড়া ফুটবল ও ক্রিকেটের সাবেক তারকা খেলোয়াড়বৃন্দ, ফিফা রেফারি জুনায়েত হোসেন, নৌবাহিনী স্কুল এন্ড কলেজের ক্রীড়া শিক্ষক জিএম আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন খুলনা সোনালী অতীত ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম।

প্রিন্ট

আরও সংবাদ