খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

ক্রীড়াবিদ রিংকু সদস্য সচিব

খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাত সদস্যের এডহক কমিটি গঠন

ক্রীড়া প্রতিবেদক |
১২:৪০ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


খুলনা বিভাগীয় ক্রীড়া সংস্থার সাত সদস্যের এডহক কমিটি গঠন করা হয়েছে। এতে খুলনার বিভাগীয় কমিশনারকে সভাপতি এবং স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ শাহ আসিফ হোসেন রিংকুকে সদস্য সচিব করা হয়েছে। মঙ্গলবার জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি অনুমোদনের বিষয়টি জানানো হয়।
কমিটির অন্য পাঁচ সদস্য হলেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি), খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, খুলনা বিভাগের স্থানীয় সরকার পরিচালক, খুলনা বিভাগীয় সমবায় অফিসের যুগ্ম নিবন্ধক এবং স্থানীয় ক্রীড়াবিদ মোঃ আসাদুজ্জামান মুরাদ।
চিঠিতে জানানো হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ এবং সংশ্লিষ্ট গঠনতন্ত্র অনুযায়ী পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে এডহক কমিটি অনুমোদন করেছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান। অনুমোদিত কমিটিকে স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ