খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

বাগেরহাটে পাসের হার ৩৯ শতাংশ, জিপিএ ১৩২

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট |
০১:৫৫ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


বাগেরহাটে এইসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছেন ৪৯ দশমিক ৫২ শতাংশ পরীক্ষার্থী। আর জিপিএ-৫ পেয়েছেন ১৩২ জন পরীক্ষার্থী। শনিবার বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সাদেকুল ইসলাম এসব তথ্য জানিয়েছেন। 
তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় মোট ১১ হাজার ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪ হাজার ৩৭১ জন। এর মধ্যে শতকরা হিসেবে পাসের দিক থেকে এগিয়ে আছে মাদরাসা শিক্ষা বোর্ডের আলীম পরীক্ষার্থীরা। আলীম পরীক্ষায় ১ হাজার ২৫২ জনের মধ্যে পাস করেছেন ৮২৩ জন, যা শত করা হিসেবে ৬০ দশমিক ৮৭ শতাংশ। আর যশোর বোর্ডের অধীনে এইসএসসি পরীক্ষায় ৮ হাজার ২০৬ জনের মধ্যে পাস করেছেন ৩ হাজার ৭৮ জন, শত করা হিসেবে ৩৭ দশমিক ৫০ শতাংশ। আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ হাজার ৫০৪ জনের মধ্যে পাস করেছেন ৪৭০ জন, শত করা হিসেবে ৩১ দশমিক ২৫ শতাংশ। এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ৯৩ জন, আলিম পরীক্ষায় ৩১ জন এবং কারিগরিতে ৮ জন।  
 

প্রিন্ট

আরও সংবাদ