খুলনা | রবিবার | ০১ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

খুলনায় এবারও আলিমে ফলাফলে শীর্ষে দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা

আল মাহমুদ প্রিন্স |
০২:০১ এ.এম | ০১ নভেম্বর ২০২৬


খুলনায় এবারও আলিম পরীক্ষায় ফলাফলে শীর্ষ স্থানে রয়েছে নগরীর দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা। পাবলিক পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা রজায় রেখে চলেছে প্রতিষ্ঠানটি। খুলনার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে জিপিএ-৫ পেয়েও এগিয়ে রয়েছে প্রতিষ্ঠানটি। 
প্রাপ্ত তথ্য মতে, খুলনার ১১টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবারও আলিম পরীক্ষায় ফলাফলে শীর্ষ স্থান দখল করেছে নগরীর ঐতিহ্যবাহী দারুল কুরআন সিদ্দিকীয় কামিল মাদ্রাসা। প্রতি বছরের ন্যায় এবারও জিপিএ-৫  পেয়ে এগিয়ে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ প্রতিষ্ঠান থেকে ১৬৬ জন এ পাবলিক পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৪৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ২৪ জন। তালিমুল মিল্লাত রহঃ ফাজিল মাদ্রাসা থেকে ৪০ জন অংশ নিয়ে পাস করেছে ২৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৩ জন। মোহাম্মদ নগর মহিলা কামিল মাদ্রাসা থেকে ৪৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ২৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মিরেরডাঙ্গা ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে ৫৫ জন অংশ নিয়ে পাস করেছে ৩৬ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। দেয়াড়া যুগিহাটি আলিম মাদ্রাসা থেকে ১৫ জন অংশ নিয়ে পাশ করেছে ৫ জন। আটলিয়া সিনিয়র আলিম মাদ্রাসা থেকে ২৩ জন অংশ নিয়ে পাস করেছে ১৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১ জন। খুলনা আলিয়া মাদ্রাসা থেকে ৭৭ জন অংশ নিয়ে পাস করেছে ৫৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৪ জন। খান-এ সবুর মহিলা কামিল মাদ্রাসা থেকে ৪৭ জন অংশ নিয়ে পাস করেছে ৪৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৭ জন। খুলনা নেছারিয়া কামিল মাদ্রাসা থেকে ৩২ জন অংশ নিয়ে পাস করেছে ২১ জন এবং জিপিএ-৫ পেয়েছে। রূপসা দারুসসুন্নাত আলিম মাদ্রাসা থেকে ২১ জন অংশ নিয়ে পাস করেছে ৭ জন এবং ফুলবাড়ি আলিম মাদ্রাসা থেকে ২৪ জন অংশ নিয়ে পাস করেছে ১৪ জন। 
 

প্রিন্ট

আরও সংবাদ