খুলনা | সোমবার | ০২ নভেম্বর ২০২৬ | ১৭ কার্তিক ১৪৩৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান, তলানিতে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক |
০৫:০৬ পি.এম | ০১ নভেম্বর ২০২৬

 

অস্ট্রেলিয়াকে হারিয়ে হংকং সিক্সেসের শিরোপা জিতেছে আফগানিস্তান। আগে ব্যাট করে অস্ট্রেলিয়ার করা ১১৫ রান ৫.১ ওভারেই পেরিয়ে যায় আফগানরা। ৪ উইকেটের এই জয়ে চ্যাম্পিয়নের মুকুট পড়েছে আফগানিস্তান।

অস্ট্রেলিয়ার হয়ে ম্যাক্স ব্রায়ান্ট ১৪ বলে ৪৪ রান করেন। নিক হবসন ৮ বলে ২৩ এবং অ্যালেক্স রস ১০ বলে অপরাজিত ২৯ রান করেন। আফগানিস্তানের হয়ে একটি করে উইকেট নেন করিম জানাত ও নাঙ্গেয়ালিয়া খারোটে।

জবাবে আফগানিস্তানের শুরুটা ভালো হয়নি। ৫ বলে ১৩ রান করে করিম জানাত এবং ৬ বলে ১৭ রান করে অধিনায়ক গুলবাদিন নাইব ফেরেন। তবে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ইমরান মীর ও ফরমানউল্লাহ। ইমরান ১৪ বলে অপরাজিত ৫৩ এবং ফরমানউল্লাহ ৭ বলে অপরাজিত ২৬ রান করেন।

চ্যাম্পিয়ন হওয়ার পথে দক্ষিণ আফ্রিকা, ওমান, স্কটল্যান্ড ও অস্ট্রেলিয়াকে হারিয়েছে আফগানিস্তান। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে অস্ট্রেলিয়া, তৃতীয় স্কটল্যান্ড ও চতুর্থ সংযুক্ত আরব আমিরাত।

১২ দলের আসরে বাংলাদেশের অবস্থান সবার শেষে।

প্রিন্ট

আরও সংবাদ