খুলনা | সোমবার | ০২ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

কুয়েট ক্যাম্পাসে শুরু হয়েছে বই উৎসব-২০২৬

বই দীর্ঘমেয়াদে জ্ঞান ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে : উপাচার্য

কুয়েট প্রতিনিধি |
০১:৪৩ এ.এম | ০২ নভেম্বর ২০২৬


জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশে বই পড়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শুরু হয়েছে বই উৎসব-২০২৬। রোবার থেকে শুরু হওয়া বই উৎসব চলবে ১০ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও ঝডঈ প্রাঙ্গণে। গতকাল রোববার বই উৎসবের উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। তিনি বলেন, ডিজিটাল প্রযুক্তির দ্রæত বিকাশের এ সময়ে জ্ঞান আহরণের মাধ্যম বহুমাত্রিক হলেও মুদ্রিত বইয়ের গুরুত্ব ও আবেদন এখনও অটুট। মুদ্রিত বই মনোযোগ দিয়ে পড়ার সুযোগ তৈরি করে, চিন্তার গভীরতা বাড়ায় এবং দীর্ঘমেয়াদে জ্ঞান ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস গড়ে তোলার আহবান জানান তিনি। 
ভাইস-চ্যান্সেলর বলেন, কুয়েটে বই উৎসব আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পাঠাভ্যাস ও জ্ঞানচর্চার পরিবেশ তৈরিতে একটি প্রশংসনীয় উদ্যোগ। তিনি এ ধরণের আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানানোর পাশাপাশি বই উৎসবে শিক্ষক-শিক্ষার্থীসহ সবাইকে অংশগ্রহণের আহবান জানান। 
ছাত্র কল্যাণের পরিচালক প্রফেসর ড. মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. খন্দকার মাহবুব হাসান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম এবং সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। 
উদ্বোধন শেষে ভাইস-চ্যান্সেলর বই উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন। তিনি বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠানের প্রদর্শিত বই পরিদর্শন করেন, স্টল সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন এবং বইয়ের সমৃদ্ধ সংগ্রহ ও আয়োজনের প্রশংসা করেন। এ সময় তিনি শিক্ষার্থীদের পছন্দের বই সংগ্রহ ও নিয়মিত পাঠে উৎসাহিত করেন। কুয়েটের বইপ্রেমী শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ বই উৎসবে জ্ঞান, সাহিত্য, বিজ্ঞান ও সৃজনশীলতাসহ নানা বিষয়ের সমৃদ্ধ বইয়ের পসরা সাজানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ