খুলনা | সোমবার | ০২ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

ফুঁসে উঠেছে শিক্ষক সমাজ, চরম ক্ষোভ

রূপসা কলেজের প্রভাষক ধনঞ্জয় কুন্ডু গুলিবিদ্ধ ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |
০১:৪৪ এ.এম | ০২ নভেম্বর ২০২৬


রূপসা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক ধনঞ্জয় কুমার কুন্ডু ওরফে আকাশ কুন্ডু গুলিবিদ্ধের ঘটনায় ফুঁসে উঠেছে কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরা। রূপসা কলেজ শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের উদ্যোগে গতকাল রোববার দুপুর ১২টায় কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানবন্ধনে এহেন  ঘটনার তীব্র নিন্দা ও ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।  
প্রাপ্ত তথ্য মতে, গত ২৪ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে নগরীর দক্ষিণ টুটপাড়া ক্রস রোডের গাছতলা মন্দিরের সামনে রূপসা কলেজের প্রভাষক ধনঞ্জয় কুমার কুন্ডু ওরফে আকাশ কুন্ডুকে দুর্বৃত্তরা দুই রাউন্ড গুলি করে। প্রথম রাউন্ডের গুলিটি লক্ষ্যভ্রষ্ট হলেও দ্বিতীয় রাউন্ডের গুলিটি তার তলপেটে বিধে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। পরবর্তী দিন তার শরীরে অস্ত্রোপচার করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় রূপসা কলেজ কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো কর্মসূচি গ্রহণ করতে পারেনি। এজন্য রোববার মানববন্ধন কর্মসূটির আয়োজন করা হয়। 
এদিকে এ ঘটনার টানা ৯দিন অতিবাহিত হলেও এখনো ঘটনার কোন ক্লু উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। এহেন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে  মানববন্ধনে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ  মোঃ শহিদুল্লাহ, সরকারি অধ্যাপক নাছরীন নাহার, নূশরাত জাহান লিলি, উদ্ধব চন্দ্র পাল, মুহাম্মাদ শেখ রিজাউল করিম, শেখ আরিফুজ্জামান, মোঃ সহিদুল্লাহ, শ্যামল কুমার দাস, মোঃ আব্দুল হালিম মোল্লা, সুলতানা আহমেদ, মোঃ এমদাদুল হক, মোঃ হুমায়ুন কবির, মোঃ শিহাব উদ্দিন শেখ, অনুদীপা রায়, নাছরিন সুলতানা, মালেক ফারাজী, কে এম খায়রুল বাসার, উদয় মন্ডল, প্রভাষক গীতা বর্মন, ইভা রাণী রায়, ইদি-আমিন, শারমীন রীমা, পিঞ্জিরা খানম, মোঃ আক্তারুজ্জামান, মোঃ মাহমুদুর রহমান, মোঃ রিপন আলী, নূরজাহান নাজমীন, সুরাইয়া রহমান, রিংকু দেবনাথ, আবু সাঈদ, মোঃ ওমর ফারুক, সম্পা খাতুন, জয়তী মল্লিক, পল্লব কুমার হালদার, নিপা সরকার, আফছানা খাতুন, ক্রীড়া শিক্ষক অনিরুদ্র কুমার বাহাদুর, প্রভাষক পারভীন নাহার, প্রদর্শক প্রভাষ চন্দ্র পাল, লাইব্রেরিয়ান রেহেনা সুলতানা, প্রভাষক মল্লিকা দাস, বিনয় কৃষ্ণ সাহা, শেখ আসাদুজ্জামান, মোসাঃ আনোয়ারা খাতুন, সঞ্জয় কুমার ধর, সুদেব কুমার মন্ডল, সরমা সরকার, স্বপন রায়, কামরুন নাহার শিউলী, রেশমা খাতুন, মুহাঃ ছদরুল আমিন মোল্লা, পবিত্র প্রমান্য, মোঃ উজ্জল গাজী, সমীর কুমার ভট্টাচার্য, আমিনা খাতুন, নাজমা আক্তার, প্রাক্তন ছাত্র ফাহাদ উদ্দিন পারভেজ প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ