খুলনা | সোমবার | ০২ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

বটিয়াঘাটায় আমীর এজাজ খান এমপি

যুব সমাজকে পিছিয়ে রেখে কোন দেশ উন্নতি সাধন করতে পারে না

বটিয়াঘাটা প্রতিনিধি |
০১:৪৫ এ.এম | ০২ নভেম্বর ২০২৬


সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান এমপি বলেছেন, যুব সমাজকে পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এটা অনুধাবন করে দেশগঠনে যুবক-যুবতিদের অংশগ্রহণমূলক কাজে লাগাতে চাচ্ছেন। যুবকেরা যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেজন্য যুব ঋন বিতরণ করে সফল উদ্যোক্তা তৈরির পরিকল্পনা গ্রহণ করেছেন।
তিনি গতকাল রবিবার বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের  আয়োজনে জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা, যুব ঋণ ও সনদপত্র বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামানের সভাপতিত্বে ও যুব উন্নয়ন কর্মকর্তা আবু বক্কর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের ভিতর উপস্থিত ছিলেন থানার ওসি এস এম মিজানুর রহমান, উপজেলা প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম,  উপজেলা বিএনপি’র আহবায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম জনি, সাবেক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, জেলা মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা মোঃ কামরুল ইসলাম, বিএনপি নেতা সাইফুর রহমান,   ভারপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা ফেরদাউস সেখ, যুবদল নেতা বাহাদুর মুন্সী, সাংবাদিক এনায়েত আলী বিশ্বাস, সংবাদিক সোহোরাব হোসেন মুন্সী, সাংবাদিক মোঃ মনিরুজ্জামান, সাংবাদিক ইমরান হোসেন, সাংবাদিক গৌরদাস ঢালী, সাংবাদিক শুভ বিশ্বাস, সাংবাদিক চিরঞ্জীব রায়, সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, বিএনপি নেতা ইমরান হোসেন, পলাশ মহালদার প্রমুখ। এ সময় প্রধান অতিথি যুবক-যুবতিদের মাঝে যুব ঋণ ও সনদপত্র বিতরণ করেন। এর পূর্বে এক বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে।

প্রিন্ট

আরও সংবাদ