খুলনা | সোমবার | ০২ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

রূপসায় প্রস্তুতি সভায় এমপি হেলাল

প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমনকে স্মরণীয় করে রাখতে হবে

রূপসা প্রতিনিধি |
০১:৪৭ এ.এম | ০২ নভেম্বর ২০২৬


খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও বিএনপি’র তথ্যবিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের খুলনায় আগমনকে স্মরণীয় করে রাখতে হবে। তাঁর আগমনকে কেন্দ্র করে খুলনায় ব্যাপক জনসমাগম ঘটাতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রমাণ করতে হবে তারেক রহমানের ঘাঁটি খুলনার মাটি। খুলনার মানুষ বিএনপিকে ভালোবাসে এবং তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। তাই তাঁর আগমনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের সর্বোচ্চ প্রস্তুতি নিতে হবে এবং জনসমাগমের মাধ্যমে এই আয়োজনকে ঐতিহাসিক করে রাখতে হবে। 
তিনি রোববার দুপুরে আগামী প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা এলাকায় রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রস্তুতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।তিনি বলেন, বিএনপি’র জেলা থেকে উপজেলা এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দলের মধ্যে কোনো ধরনের বিভেদ সৃষ্টি করা যাবে না। ব্যক্তিগত স্বার্থ, পদ-পদবি কিংবা নেতৃত্বের প্রতিযোগিতাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে দূরত্ব তৈরি করা যাবে না। দলের বৃহত্তর স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ঐক্যবদ্ধ বিএনপিই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারবে। তাই দলের প্রতিটি পর্যায়ের নেতাকর্মীকে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। জনগণের ভালোবাসা ও সমর্থনই একটি রাজনৈতিক দলের সবচেয়ে বড় শক্তি। তাই দলীয় নেতাকর্মীদের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সংগঠনের কার্যক্রম এগিয়ে নিতে হবে। আগামী দিনের রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থেকে দলকে আরও সুসংগঠিত করতে হবে।
রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান ও সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি সাইফুর রহমান মিন্টু, তেরখাদা উপজেলা বিএনপি’র আহবায়ক চৌধুরী কাউসার আলী, দিঘলিয়া উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আঃ রকিব মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন, জেলা বিএনপি’র সদস্য আনিচুজ্জামান আনিস, মোল্লা এনামুল কবীর, আরিফুর রহমান, মোল্লা রিয়াজুল ইসলাম, জেলা তাঁতিদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম তালুকদার, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতিদলের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম লোটাস, জেলা জাসাসের সভাপতি এমডি আজাদ আমিন, জেলা ছাত্রদলের আহবায়ক আবু জাফর, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, জেলা মহিলাদলের সিনিয়র সহসভাপতি শাহানাজ ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম।
এছাড়া উপস্থিত ছিলেন বিএনপি নেতা চৌধুরী ফখরুল ইসলাম বুলু, মহিউদ্দিন শেখ, জাকির হোসেন জমাদ্দার, শেখ আবু সাঈদ, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, শাহাবুদ্দিন ইজারাদার, মিকাইল বিশ্বাস, আজিজুল ইসলাম নন্দু, শফিকুল ইসলাম, বাদশা জমাদ্দার, সৈয়দ নিয়ামত আলী, খন্দকার শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম পাইক, মহিতোষ ভট্টাচার্য, শিহাব সরদার, ফিরোজ মাহমুদ, দুরুল মোল্লা, মনিরুজ্জামান ফকির, সেলিম রেজা, সাবেক ছাত্রনেতা ফরহাদ হোসেন, মাঈনুল হাসান, আজিজুর রহমান, মাসুদ খান, খান আলিম হাসান, জাহিদুল ইসলাম রবি, মোঃ রয়েল, খান ওলিয়ার রহমান, শিহাবুল ইসলাম, মুক্তাদির বিল্লাহ, শাহজামান প্রিন্স, তরিকুল ইসলাম রিপন, ইসরাইল বাবু, শারমিন আক্তার আঁখি, ছাত্রদল নেতা ইমতিয়াজ আলী সুজন, পূর্ব রূপসা থানা ছাত্রদলের আহবায়ক কাজী জাকারিয়া, সদস্য সচিব এস এম আবু সাঈদ, সাজ্জাদ হোসেন, মেহেদী হাসান, ওসমান গনী, রাজু দাস, নাঈম আহম্মেদ, শামীম মোল্লা, জান্নাতুন নাঈম প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ