খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন, ৭ দিনই শুক্র-শনি

খবর প্রতিবেদন |
১১:৫১ পি.এম | ০২ নভেম্বর ২০২৬


২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা। অনুমোদিত তালিকা অনুযায়ী, আগামী বছর সাধারণ ছুটি ও নির্বাহী আদেশের ছুটি মিলিয়ে মোট ২৯ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে সাত দিন পড়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবারে।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘২০২৭ খ্রিস্টাব্দের সরকারি ছুটির তালিকা’ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে তথ্য অধিদপ্তরের সম্মেলনকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
তিনি বলেন, জাতীয় দিবস ও বিভিন্ন স¤প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে ১৫ দিন সাধারণ ছুটি থাকবে। এর মধ্যে চার দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে, দু’টি শুক্রবার ও দু’টি শনিবার।
এছাড়া বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষে নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে তিন দিন সাপ্তাহিক ছুটির সঙ্গে পড়েছে, একটি শুক্রবার ও দু’টি শনিবার।
মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকারি কর্মচারীরা নিজ নিজ ধর্ম অনুযায়ী বছরে সর্বোচ্চ তিন দিন ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।
মন্ত্রিপরিষদ সচিব জানান, ২০২৭ সালের জন্য ১৫ দিন সাধারণ ছুটি এবং নির্বাহী আদেশে ১৪ দিন সরকারি ছুটির প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।
সব মিলিয়ে ২৯ দিনের সরকারি ছুটির মধ্যে সাত দিন শুক্র ও শনিবারে পড়েছে। ফলে সাপ্তাহিক ছুটির দিন বাদ দিলে আগামী বছর সরকারি চাকরিজীবীরা মোট ২২ দিন অতিরিক্ত ছুটি পাবেন।

প্রিন্ট

আরও সংবাদ