খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর খুলনা সফর সফল করতে সদর থানা বিএনপি’র প্রস্তুতি সভা

খবর বিজ্ঞপ্তি |
০২:৪২ এ.এম | ০৩ নভেম্বর ২০২৬


বিএনপি’র চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরকে সর্বাত্মকভাবে সফল এবং সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার লক্ষ্যে খুলনা সদর থানা বিএনপি’র উদ্যোগে গতকাল সোমবার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সদর থানা বিএনপি’ সভাপতি কে এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন নগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিকুল আলম তুহিন।
সভায় প্রধানমন্ত্রীর খুলনা সফরকে কেন্দ্র করে দলীয় সাংগঠনিক প্রস্তুতি, কর্মসূচি বাস্তবায়ন, নেতাকর্মীদের অংশগ্রহণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সফরকে সুশৃঙ্খল, সফল ও স্মরণীয় করে তুলতে সভায় বেশ কিছু গুরুত্বপূর্ণ সাংগঠনিক সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনাও গ্রহণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক মোল্লা ফরিদ আহমেদ এবং সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন শেখ আবু সাইদ, গাজী আফসার উদ্দিন, শেখ মনিরুজ্জামান মনি, শফিকুল ইসলাম জোয়ারদার জলি, ইফতেখার হোসেন বাবু, মাসুদুল হক হারুন, এস এম নুরুল আলম দিপু, মোল্লা বুলবুল আহমেদ, মোঃ জাহাঙ্গীর হোসেন, বায়েজিদ হোসেন, নুরুল ইসলাম, মঞ্জুরুল আলম, সওগাতুল আলম সগির, আমীন আহমেদ, মইনুল ইসলাম কিরন, জিয়াউর রহমান খান আপন, এ কে এম সেলিম, মৌফারসের আলম লেনিন, সৈয়দ আজাদ হোসেন, মাস্টার শফিকুল ইসলাম, শেখ সরোয়ার, মুরাদ হোসেন, মাফিজুল ইসলাম, রাসিদা আক্তার ময়না, ইরিনা আক্তার, শারমিন আক্তার, আনিকা সুলতানা নিপা প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ