খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা

স্মরণকালের বৃহত্তম সংবর্ধনা সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান তুহিনের

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৩ এ.এম | ০৩ নভেম্বর ২০২৬


প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে স্মরণকালের বৃহত্তম সংবর্ধনা সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন। তিনি বলেছেন, খুলনার মাটি ও মানুষের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিতে হবে। দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের স্বতঃস্ফ‚র্ত অংশগ্রহণের মধ্য দিয়ে এই সংবর্ধনাকে স্মরণীয় করে তুলতে হবে।
সোমবার রাতে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, তারেক রহমানের খুলনায় আগমন শুধু একটি রাজনৈতিক কর্মসূচি নয়, এটি খুলনাবাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এ আয়োজনকে সফল করতে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রতিটি নেতাকর্মীকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে। শৃঙ্খলা, সমন্বয় ও সাংগঠনিক ঐক্য বজায় রেখে সবাইকে মাঠে কাজ করার আহবান জানান তিনি। 
মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মিরাজুর রহমান মিরাজের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সদস্য সচিব ইসতিয়াক আহমেদ ইসতি। বিশেষ অতিথি ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মুনতাসীর আল মামুন। সভায় উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক আহমেদ সিরাজী রুবেল, মাহমুদুল হক টিটু, আতিকুর রহমান বিশ^াস রুবেল, সাইফুল্লাহ মল্লিক, মিরাজ শাহীন শুভ, মঞ্জুর শাহীন রুবেল, আফজাল ফরাজী, নাইম হাসান হাসিব, শহীদুল ইসলাম, সিফাত আহমেদ রিকি এবং দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মনি। এছাড়া সদর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম কিবরিয়া ও সদস্য সচিব রায়হান বিন কামাল, সোনাডাঙ্গা থানা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহবায়ক সৌরভ হাওলাদার ও সদস্য সচিব রাকিব হোসেন, খালিশপুর থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বেলাল হোসেন সুমন ও সদস্য সচিব আলাউদ্দিন তালুকদারসহ মহানগরীর বিভিন্ন থানা ও ওয়ার্ডের নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।
সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা আগমন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক প্রস্তুতি, নেতাকর্মীদের দায়িত্ব বণ্টন এবং সংবর্ধনা কর্মসূচিতে সর্বোচ্চ অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
 

প্রিন্ট

আরও সংবাদ