খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

গভীর শোক ও শ্রদ্ধায় তাঁতীদল নেতা হুমায়ূন কবিরের শেষ বিদায়

নিজস্ব প্রতিবেদক |
০২:৪৪ এ.এম | ০৩ নভেম্বর ২০২৬


গভীর শোক ও বিনম্র শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হলো মহানগর তাঁতীদলের যুগ্ম-আহবায়ক মরহুম সৈয়দ হুমায়ূন কবিরকে। সোমবার বাদ জোহর নগরীর রায়েরমহল বড় মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মরহুমের কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর তাঁতীদলের আহবায়ক মোঃ আবু সাইদ শেখ-এর নেতৃত্বে মহানগর তাঁতীদলের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. এস এম শফিকুল আলম মনা, কেসিসির প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, মহানগর তাঁতীদলের যুগ্ম-আহবায়ক (সদস্য সচিবের দায়িত্বে) এড. মোঃ আসলাম হোসেন, যুগ্ম-আহবায়ক (দপ্তরের দায়িত্বে) মোঃ আলমগীর হোসেন রাজা, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সভাপতি ডাঃ আব্দুল হালিম মোড়ল, সদর থানা তাঁতীদলের সভাপতি মিয়া আতিয়ার রহমান, খালিশপুর থানা তাঁতীদলের সভাপতি শেখ আব্দুর রহিম, খানজাহান আলী থানা তাঁতীদলের সভাপতি কাজী বেলাল হোসেন, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক শেখ রবিউল ইসলাম, খালিশপুর থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, খানজাহান আলী থানা তাঁতীদলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান দিপু, সদর থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন মৃধা, সোনাডাঙ্গা থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক আলীমুজ্জামান রানা, খালিশপুর থানা তাঁতীদলের সাংগঠনিক সম্পাদক পারভেজ মোল্লা এবং তাঁতীদল নেতা মোঃ নওশাদ শিকদার, ইকবাল হোসেন, মোঃ মহিবুল্লাহ, বারেক হাওলাদারসহ খুলনা মহানগর তাঁতীদলের বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দ বলেন, “কিছু বিদায় বড় বেশি কষ্টের। হুমায়ূন কবিরের এই চলে যাওয়া তাঁতীদলের জন্য এক অপূরণীয় ক্ষতি। সংগঠনের প্রতি তার অবদান চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।” পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ