খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

নগরীর ১৪নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরাফাতকে সাময়িক বহিষ্কার

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৪ এ.এম | ০৩ নভেম্বর ২০২৬


সংগঠনের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের ভিত্তিতে খুলনা মহানগর শাখার অন্তর্গত খালিশপুর থানাধীন ১৪নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরাফাত হোসেনকে সাংগঠনিক পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো।
অভিযোগের তদন্তের জন্য মহানগর ছাত্রদলের যুগ্ম-আহবায়ক ইমরান সালেহ সিফাত এবং ১নং সদস্য মেরাজ হোসেন মানিকের নেতৃত্বে দুই সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে আগামী ২৪ ঘন্টার মধ্যে যথাযথ তদন্তের মাধ্যমে মহানগর ছাত্রদল বরাবর লিখিত আকারে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে। মহানগর ছাত্রদলের  আহবায়ক মোঃ তাজিম বিশ্বাস ও সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

প্রিন্ট

আরও সংবাদ