খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

জেলা ছাত্রদলের প্রস্তুতি সভায় মন্টু

খুলনার মাটিতে প্রধানমন্ত্রীকে ঐতিহাসিক গণসংবর্ধনা ও অভূতপূর্ব অভ্যর্থনা জানাতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৫ এ.এম | ০৩ নভেম্বর ২০২৬


খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু বলেছেন, খুলনার মাটি জাতীয়তাবাদী শক্তির ঘাঁটি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের এই মাটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে এক ঐতিহাসিক গণসংবর্ধনা ও অভূতপূর্ব অভ্যর্থনা জানাতে হবে। যদিও তিনি সরকারি সফরে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২০২৭ (সিজন-২) এ উদ্বোধন করবেন; প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের এ সফর নিছক নতুনকুঁড়ির নয়, খুলনা তথা দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত বিশাল জনগোষ্ঠীর জন্য আর্শীবাদ স্বরূপ। বিএনপি’র ভ্যানগার্ড খ্যাত ছাত্রদলকে ঐতিহাসিক এ সফরকে স্মরণীয় করতে অগ্রণী ভ‚মিকা রাখতে হবে। জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতাকর্মীকে জনগণের দোরগোড়ায় পৌঁছে এই সফরকে সর্বাত্মক সফল করার প্রস্তুতি নিতে হবে।
গতকাল সোমবার বেলা ১১টায় প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারম্যান ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের খুলনায় আগমন উপলক্ষে খুলনার কেডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে জেলা ছাত্রদলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ আবু জাফরের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন খানের পরিচালনায় উপস্থিত ছিলেন ইমতিয়াজ আলী সুজন, ইমরান খান, মাহমুদুল হাসান, সোহান মোল্লা, ফয়সাল চৌধুরী, সাব্বির আহমেদ টগর, কাজী জাকারিয়া, সরোজিৎ ঘোষ দেবেন, আবু সাঈদ, মোল্লা সাইফুল ইসলাম, গাজী সাদ্দাম হোসেন, জিএম মনিরুজ্জামান সোহাগ, গাজী হিমেল হোসেন, জিএম রুম্মন, ফয়সাল হোসেন, মোস্তাকিন, বায়েজিদ বিশ্বাস, জাহিদুল ইসলাম রাজন, আবিদ আজাদ, জাহাঙ্গীর আলম, সাগর সানা, এসএম আল-আমিন, মামুন, ইমন তালুকদার, আবু হুরায়রা শেখ সুমন, নূরুল আমিন পাপ্পু, মামুন হোসেন, আজিজুল ইসলাম, সোলাইমান আল মিসকাত, রাশেদুজ্জামান, ইমরান খান, হাবিবুল্লাহ খান মাসুম, ঈশান মোল্লা, রাকিব গাজী, নয়ন, জান্নাতুল নাইম, রাব্বী শেখ, তানভীর, আবু বক্কর, বিল্লাল শেখ,আব্দুল্লাহ আল মামুন, সায়মুন খান, মিজানুর রহমান, আবু ছাহাদ, আলাউদ্দিন, সাজিদ,আবু জাফর, ফুরকান, নাহিদ ইমমা শেখ, নাইমুল আকুন্জী, সালাউদ্দিন, ইমন, সাকিব হোসেন, গাউসুল আজম, হুসাইন আদনান, কাদের, জিএম মাহফুজ, ইব্রাহিম হোসেন ওপল, তসলিম হাসান গালিব, শেখ আসানুর ও মোঃ ওসমান প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ