খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৮ কার্তিক ১৪৩৩

প্রধানমন্ত্রীর খুলনায় সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ : এমপি লবি

খবর বিজ্ঞপ্তি |
০২:৪৫ এ.এম | ০৩ নভেম্বর ২০২৬


খুলনা-৫ আসনের সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবি বলেন, প্রধানমন্ত্রীর খুলনায় সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের জন্য গুরুত্বপূর্ণ। এ সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পাশাপাশি খুলনার উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার অগ্রগতি, কর্মসংস্থান সৃষ্টি এবং দীর্ঘদিনের আঞ্চলিক সমস্যাগুলো সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে গুরুত্ব পাওয়ার প্রত্যাশাও রয়েছে স্থানীয় মানুষের।
তিনি প্রধানমন্ত্রীর খুলনা সফরকে সফল করতে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। প্রধানমন্ত্রী তারেক রহমানের এ সফরকে ঘিরে সাংগঠনিক প্রস্তুতি, নেতা-কর্মীদের অংশগ্রহণ এবং সার্বিক শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সংসদ সদস্য।
গতকাল সোমবার বিকালে ডুমুরিয়া উপজেলা বিএনপি নেতাকর্মী-সমর্থকদের সাথে মতবিনিময়কালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক এস এম শামীম কবির, মোশাররফ হোসেন, আবদুল মালেক, শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, শেখ হাফিজুর রহমান, গাজী আব্দুল হালিম, মোল্লা কবির হোসেন, খান ইসমাইল হোসেন, মোল্লা মাহাবুর রহমান, শেখ শাহিনুর রহমান, শেখ ফরহাদ হোসেন, অরুণ গুলদার, শাহিনুর রহমান, মশিউর রহমান লিটন, মোল্লা মশিউর রহমান, মোল্লা মশিউর রহমান, শেখ মাহাবর রহমান, মাস্টার আরিফ হোসেন, মাস্টার আইয়ুব হোসেন, নীলোৎপল মন্ডল, ফরিদ শেখ, ফয়সাল চৌধুরী, মনিরুজ্জামান সোহাগ ও জিএম হারুন অর রশীদ প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ