খুলনা | মঙ্গলবার | ০৩ নভেম্বর ২০২৬ | ১৯ কার্তিক ১৪৩৩

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাগরিক নিহত

খবর প্রতিবেদন |
০২:১৬ পি.এম | ০৩ নভেম্বর ২০২৬


ওমানের উপকূলে একটি বাণিজ্যিক পণ্যবাহী জাহাজে হামলায় এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা আরও ১৩ জন ভারতীয়কে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

সোমবার (৩ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের কাছে ‘এমএসভি আল জুসুফি’ নামের পণ্যবাহী জাহাজটিতে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে আলজাজিরা।

এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে ওই অঞ্চলে বাণিজ্যিক জাহাজে ধারাবাহিক হামলার ঘটনায় উদ্বেগের কথা তুলে ধরেছে মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, বাণিজ্যিক জাহাজ ও বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে হামলা বন্ধ করতে হবে।

এ অঞ্চলে বাণিজ্যিক নৌপরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে সর্বশেষ এ হামলার ঘটনা ঘটল।

প্রিন্ট

আরও সংবাদ