খুলনা | বুধবার | ০৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩

সময়ের খবর অফিস সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণ, আতঙ্ক নগরবাসী

নিজস্ব প্রতিবেদক |
০১:১৩ এ.এম | ০৪ নভেম্বর ২০২৬


দৈনিক সময়ের খবর-এর অফিস সংলগ্ন এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা তিনটি ককটেল নিক্ষেপ করে। এর মধ্যে দু’টি ককটেল বিস্ফোরণ ঘটে। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টায় ইউনাইটেড ডেন্টাল স্ক্যানের সামনে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করা হয়। ককটেল বিস্ফোরণের ঘটনায় পার্শ্ববর্তী হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি হওয়া রোগী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নগরীর খানজাহান আলী রোডস্থ সময়ের খবর পত্রিকা অফিস সংলগ্ন ভবনে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক তিনটি ককটেল নিক্ষেপ করেন। এর মধ্যে দু’টি বিস্ফোরণ ঘটে। একপর্যায়ে দ্রুত স্থান ত্যাগ করে দুর্বৃত্ত দু’জন। মুহূর্তের মধ্যে পথচারী, আশপাশ এলাকার সাধারণ মানুষের পাশাপাশি পার্শ্ববর্তী হাসপাতাল, ক্লিনিকের রোগীদের জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 
উল্লেখ্য, এর আগে রোববার রাত সাড়ে ১১টার দিকে দৈনিক সময়ের খবর অফিসের সন্নিকটে মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। দুই মোটরসাইকেল আরোহী একজন ওষুধ কোম্পানির প্রতিনিধির হাত থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে রয়েল মোড় হয়ে পালিয়ে যায়। 

প্রিন্ট

আরও সংবাদ