খুলনা | বুধবার | ০৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩

খুলনায় তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার আসামি ফায়েক ঢাকায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |
০১:২৬ এ.এম | ০৪ নভেম্বর ২০২৬


খুলনায় তাঁতিদল নেতা হুমায়ুন কবির হত্যা মামলার ৩ নম্বর আসামি ফায়েক শেখকে (৪৩) রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬। মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটে ঢাকা মহানগরীর পল্লবী থানাধীন সেকশন-১২ এলাকার ব্লক-ই থেকে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ফায়েক শেখ খুলনার খালিশপুর থানার রায়েরমহল পশ্চিমপাড়ার শেখ ইদ্রিস আলীর ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত হুমায়ুন কবির মহানগর তাঁতিদলের যুগ্ম আহবায়ক ছিলেন। গত ১ নভেম্বর সন্ধ্যায় নগরীর রায়েরমহল বড় মসজিদের পেছনে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান হিল ক্যান্টিনে বসে ছিলেন তিনি। এ সময় পূর্বশত্রুতার জের ধরে ফায়েক শেখসহ কয়েকজন ধারালো চাপাতি ও চাইনিজ কুড়াল দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে সৈয়দ নূর আমিন বাদী হয়ে খুলনার আড়ংঘাটা থানায় ফায়েক শেখসহ অন্য আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কেএমপির আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে এসআরবি।

প্রিন্ট

আরও সংবাদ