খুলনা | বুধবার | ০৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩

ডুমুরিয়ার মির্জাপুর গ্রাম জুড়ে আনন্দের আমেজ সংসদ সদস্য লবিকে গণসংবর্ধনা

খবর বিজ্ঞপ্তি |
০১:৫৩ এ.এম | ০৪ নভেম্বর ২০২৬


খুলনা-৫ আসনের জাতীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ আলী আসগর লবির আগমনকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকেই মির্জাপুর গ্রামজুড়ে ছিল সাজ সাজ রব। তোরণ নির্মাণ, রঙিন পতাকা ও ব্যানার- ফেস্টুনে পুরো এলাকা দৃষ্টিনন্দনভাবে সাজিয়ে তোলা হয়। গ্রামবাসীর মধ্যে লক্ষ্য করা যায় এক অভূতপূর্ব উৎসবের আমেজ।
মির্জাপুর গ্রামের সর্বস্তরের জনগণের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৫ আসনের সংসদ সদস্য এবং রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর লবি।
এ উপলক্ষে বর্ণাঢ্য ডুমুরিয়ার মির্জাপুর গ্রামে গণসংবর্ধনা ও মনোরম সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় খড়িয়া মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া সদর ইউনিয়নের মির্জাপুর ওয়ার্ড বিএনপি’র সভাপতি সুমন্ত কুমার মন্ডল। অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহŸায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ। এছাড়া বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক আহŸায়ক মোল্লা আবুল কাশেম। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন ডুমুরিয়া ইট ভাটা মালিক সমিতির সভাপতি শাহজাহান জমাদ্দার।
সংসদ সদস্য আলী আসগর লবি ডুমুরিয়া ও এলাকার সামগ্রিক উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা সংস্কার এবং জনগণের পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের এই উষ্ণ ভালোবাসায় আপ্লুত হন এবং আয়োজকসহ উপস্থিত সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
বক্তব্য পর্ব শেষে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শক-শ্রোতাদের আনন্দ যোগান। অনুষ্ঠানে এলাকার বিপুল সংখ্যক রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ