খুলনা | বুধবার | ০৪ নভেম্বর ২০২৬ | ২০ কার্তিক ১৪৩৩

শেখ হাসিনার সাবেক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক

খবর প্রতিবেদন |
০৩:৩৮ পি.এম | ০৪ নভেম্বর ২০২৬


চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরীকে মহাখালীর ডিবিসি কার্যালয় থেকে আটক করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে কার্যালয় থেকে নিয়ে যায় বলে তার সহকর্মী আবু দাউদ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিবিসি নিউজের চিফ রিপোর্টার আবু দাউদ খান বলেন, ঘটনা সত্য। তাকে ডিবি পুলিশ এসে অফিস থেকে নিয়ে গেছে। এই মুহ‚র্তে এর থেকে বেশি কিছু আমাদের জানা নেই। আমারা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করা ঘটনা সম্পর্কে জানার চেষ্টা করছি।

একই সময় রাজীব ঘোষ নামের আরেক রিপোর্টারকে ওই কার্যালয় থেকে তার সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে।

ডিবির এক উপপুলিশ কমিশনার জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় ডিবির একটি টিম তাকে ডিবি কার্যালয়ে নিয়ে আসছে। তার বিরুদ্ধে ৫ আগস্টের একাধিক মামলা রয়েছে, সেই মামলায় গ্রেপ্তার দেখানোর জন্য আনা হয়েছে নাকি কোনো বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আনা হয়েছে এ বিষয়ে এখনো নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

প্রিন্ট

আরও সংবাদ