খুলনা | বৃহস্পতিবার | ০৫ নভেম্বর ২০২৬ | ২১ কার্তিক ১৪৩৩

এ.আই অ্যান্ড ইমার্জিং জার্নালিজম’ শীর্ষক কর্মশালয় সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম

সাংবাদিকতায় এ.আই প্রযুক্তির সঠিক ব্যবহার সংবাদমাধ্যমের কাজকে আরও গতিশীল করবে

নিজস্ব প্রতিবেদক |
০৭:১৬ পি.এম | ০৫ নভেম্বর ২০২৬


খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সময়ের খবর সম্পাদক মোঃ তরিকুল ইসলাম বলেছেন, সাংবাদিকতায় এ.আই প্রযুক্তির সঠিক ব্যবহার সংবাদমাধ্যমের কাজকে আরও গতিশীল ও আধুনিক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, সাংবাদিকতা শিক্ষার মানোন্নয়ন এবং খুলনায় আধুনিক সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, সংবাদ তৈরি এবং পরিবেশনায় কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়াই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিন এবং সময়ের খবরের যৌথ উদ্যোগে ‘এআই অ্যান্ড ইমার্জিং জার্নালিজম’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালয় সনদপত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  

কর্মশালার উদ্বোধন করেন খুলনা বিশ্ববিদ্যালরে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রধান মাজিদুল ইসলাম। এ সময় পৃষ্ঠপোষক ও ডি ডব্লিউ একাডেমির ও সাকমিডের পক্ষে উপস্থিত ছিলেন সাকমিডের সিনিয়র প্রোগ্রাম অফিসার ইয়ামিন আহমেদ জীবু।  কর্মশালয় ২০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। তারা হলেন সাংবাদিক নূর হাসান জনি, আল মাহমুদ প্রিন্স, মোঃ রাজু হাওলাদার, মিলন হোসেন, শেখ ফেরদৌস রহমান, ফারহাদ হোসেন সাজিব, মোঃ আইয়াজ খান (ইমরান), শেখ আশরাফুল আবিদ উৎসব, জুবায়ের হোসেন আবির, আবু বক্কর কুদ্দুস, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আহম্মেদ মোস্তফা, শেখ এসহানুল হক, আশরাফুল আলম সালমান, সাইফ রসুল খান, মোহম্মদ রাহাবার ইসলাম তুর্য্য, সাবিনা ইয়াসমিন তিথী, আকরাম মাহমুদ, জান্নাতুল মহিমা শেফা ও আদিবা রহমান তাকি।

উল্লে­খ্য, সাংবাদিকতায় এ.আই প্রযুক্তির ব্যবহার নিয়ে খুলনায় প্রশিক্ষণ সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে প্রশিক্ষণ কর্মশালা। এতে সহযোগিতা করছে সাউথ এশিয়া সেন্টার ফর মিডিয়া ইন ডেভেলপমেন্ট এবং জার্মান কো-অপারেশন।

প্রিন্ট

আরও সংবাদ