খুলনা | শুক্রবার | ০৬ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩

মহানগরী দায়িত্বশীল সমাবেশ ও আমীরের শপথ

খবর বিজ্ঞপ্তি |
০২:৩৫ এ.এম | ০৬ নভেম্বর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি বলেছেন, শহীদদের রক্ত এবং নির্যাতিত জনতার ত্যাগের কথা স্মরণ রেখে আমরা খুলনার মাটিতে ইনসাফ ও সাম্যের সমাজ গড়ে তোলার শপথ নিই। জনগণের ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠা এবং দেশবিরোধী যেকোনো চক্রান্ত রুখে দিতে আমাদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে। বৃহস্পতিবার বিকেলে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে মহানগরী দায়িত্বশীল সমাবেশ ও আমীর শপথ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।  
জামায়াতে ইসলামীর খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপির পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি মাস্টার শফিকুল আলম, জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা এমরান হুসাইন,  নগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান, সহকারী সেক্রেটারি এড শাহ আলম, প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম ও আজিজুল ইসলাম ফারাজী, মহানগরী ছাত্রশিবিরের সভাপতি রাকিব হাসান, মীম মিরাজ হোসাইন, ড. আবু রুবাবা, মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস, মাওলানা আবু বকর সিদ্দিক, মাওলানা শেখ মো. অলিউল্লাহ, মুহাম্মদ আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, ইকবাল হোসেন, অধ্যাপক জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার আলমগীর, এড শফিকুল আলম লিটন, সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, সোনাডাঙ্গা থানা আমীর জি এম শহিদুল ইসলাম, খালিশপুর থানা আমীর মুহাঃ আব্দুল্লাহ আল মামুন, দৌলতপুর থানা আমীর মুশাররফ আনসারী, আড়ংঘাটা থানা আমীর মাওলানা মোনাওয়ার আনসারী, পেশাজীবী থানা আমীর জাফর সাদিক, ব্যবসায়ী থানা সভাপতি সিদ্দিকুর রহমান, খুলনা সদর সেক্রেটারি আব্দুস সালাম, সোনাডাঙ্গা থানা সেক্রেটারি জাহিদুর রহমান নাঈম, খালিশপুর থানা সেক্রেটারি আব্দুল আওয়াল, দৌলতপুর থানা সেক্রেটারি আলমগীর মহিউদ্দিন, ব্যবসায়ী থানা সেক্রেটারি আজিজুর রহমান স্বপন প্রমুখ। প্রধান অতিথি অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ এমপি মহানগরীর নবনির্বাচিত আমীর মোহাম্মদ মাহফুজুর রহমাননকে শপথ বাক্য পাঠ করান। এ সময় এক আবেগঘন মুহুর্তের সৃষ্টি হয়।

প্রিন্ট

আরও সংবাদ