খুলনা | শুক্রবার | ০৬ নভেম্বর ২০২৬ | ২২ কার্তিক ১৪৩৩

খুমেক হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) ডাঃ মোস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক |
০২:৩৭ এ.এম | ০৬ নভেম্বর ২০২৬


খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন পরিচালক (ভারপ্রাপ্ত) হিসেবে ডাঃ মোস্তফা কামালকে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এর আগে তিনি হাসপাতালটির কার্ডিওলজি বিভাগে সহযোগী অধ্যাপক (ইনসিটু) পদে কর্মরত ছিলেন। বুধবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখার যুগ্ম-সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখা থেকে এ প্রজ্ঞাপন (স্মারক নম্বর ৪৫.০০.০০০০.১৪৮.১৯.০৩২.২০২৬-১১৩১) জারি করা হয়। 
একই প্রজ্ঞাপনে বর্তমান পরিচালক কাজী মোঃ আইনুল ইসলামকে স্বাস্থ্য অধিদফতরে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। বদলি বা পদায়নকৃত কর্মকর্তারা আগামী ৮ নভেম্বরের মধ্যে বদলিকৃত কর্মস্থলে যোগদান করবেন। অন্যথায় ৯ নভেম্বর বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত মর্মে গণ্য হবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। রাষ্ট্রপতি আদেশক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ।

প্রিন্ট

আরও সংবাদ