খুলনা | শনিবার | ০৭ নভেম্বর ২০২৬ | ২৩ কার্তিক ১৪৩৩

সদর থানা সদস্য (রুকন) সম্মেলনে এমপি আব্দুল খালেক

খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামীর আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে

খবর বিজ্ঞপ্তি |
০১:১৬ এ.এম | ০৭ নভেম্বর ২০২৬


বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি বলেছেন, দেশের এই ক্রান্তিলগ্নে সাধারণ মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি-চাঁদাবাজমুক্ত সমাজ গঠন এবং একটি বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে আমাদের ভ‚মিকা অপরিসীম। বিশেষ করে খুলনা অঞ্চলে জামায়াতে ইসলামীর আদর্শকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়াতে হবে। রুকন ভাইদের নিজ নিজ অবস্থান থেকে দাওয়াতি কাজের পরিধি আরও বাড়াতে হবে। তিনি বলেন, সংগঠনের নীতি ও আদর্শকে বুকে ধারণ করে অভ্যন্তরীণ ঐক্য সুদৃঢ় করতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ এবং পরামর্শের ভিত্তিতে সংগঠনের কাজ পরিচালনা করলে আল্লাহর সাহায্য অবশ্যই আমাদের সাথে থাকবে। জামায়াতে ইসলামীর প্রতিটি সদস্যকে (রুকন) হতে হবে অসহায় নিপীড়িত মানুষের সেবা এবং দেশের যেকোনো বিপদে অগ্রণী ভ‚মিকা পালন করতে হবে। 
শুক্রবার সকালে নগরীর আল-ফারুক সোসাইটি মিলনায়তনে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ এ প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সদর থানা জামায়াতের আমীর এস এম হাফিজুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা মহানগরী আমীর মোহাম্মদ মাহফুজুর রহমান। অনুষ্ঠানে দারসুল কুরআন থেকে পেশ করেন ডক্টর আবুল রুবাবা। সদর থানা সেক্রেটারি আব্দুস সালামের পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা সদর থানার সহকারী সেক্রেটারি হুমায়ুন কবির, ওলামা বিভাগীয় সেক্রেটারি ডা. হাফেজ সাইফুল্লাহ মানসুর, দপ্তর সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, থানা কর্ম পরিষদ সদস্য ও ২৪নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন, ৩১নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মাহমুদুল হাসান জিকো, থানা  মজলিসে শূরা সদস্য মুজিবুল হক, ইঞ্জিনিয়ার রেজাউল ইসলাম, ২৭নং ওয়ার্ডের আমীর শহিদুল ইসলাম, ৩১নং ওয়ার্ডের আমীর নুরু হোসেন বাবুল, ২৮নং ওয়ার্ডের আমীর মাওলানা সিরাজ বিন ইয়াকুব, ২১নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল আল মামুন, ৩০নং ওয়ার্ডের আমীর মাওলানা আব্দুল ওয়াহেদ, ৩০নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলিমুল হক মিরাজ, ২৯নং ওয়ার্ডের সেক্রেটারি জুবায়ের শেখ জুয়েল, ২৮নং ওয়ার্ড সেক্রেটারি প্রভাষক সিরাজুল ইসলাম প্রমুখ। এতে খুলনা সদর থানা জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের রুকনরা অংশগ্রহণ করেন।
তিনি দায়িত্বশীলদের ব্যক্তিগত জীবন, সাংগঠনিক কার্যক্রম এবং সামাজিক কর্মকান্ডে সততা, নিষ্ঠা ও জবাবদিহির মানসিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মানুষের কল্যাণে কাজ করার ক্ষেত্রে দায়িত্ববোধ ও নৈতিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভ‚মিকা পালন করতে হবে।

প্রিন্ট

আরও সংবাদ