খুলনা | মঙ্গলবার | ১৭ নভেম্বর ২০২৬ | ৩ অগ্রাহায়ণ ১৪৩৩

খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ

খবর বিজ্ঞপ্তি |
১১:৪৬ পি.এম | ০৭ নভেম্বর ২০২৬


ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে খুলনা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এক প্রীতি ঠুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত এ প্রীতি ফুটবল ম্যাচে খেলোয়াড়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলাধুলার মাধ্যমে পারস্পরিক স¤প্রীতি, সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়। ম্যাচে উপস্থিত অতিথিবৃন্দ খেলোয়াড়দের উৎসাহিত করেন এবং ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও প্রসারে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
উক্ত প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ আবদুল্লাহ হারুন। বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও খুলনা জেলা ক্রীড়া সংস্থা সভাপতি হুরে জান্নাত, সহ-সভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, শাহ আসিফ হোসেন রিংকু, সাধারণ সম্পাদক মোল্লা খায়রুল ইসলাম, যুগ্ম-সম্পাদক  মোঃ বেলাল হোসেন, নির্বাহী সদস্য মোঃ তরিকুল ইসলাম, এ কে এম শহিদুল ইসলাম, মোঃ মিজানুর রহমান, মোঃ রেজানুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রিন্ট

আরও সংবাদ