খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

৭ নভেম্বর আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন : কেসিসি প্রশাসক

খবর বিজ্ঞপ্তি |
০২:০৬ এ.এম | ০৯ নভেম্বর ২০২৬


খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ৭ই নভেম্বর আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিবসটির মধ্য দিয়েই বাংলাদেশ নতুন যাত্রা শুরু করে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের নানান সংকট মোচনে সেই সময়ের সরকার ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং সেই সময়ে দুর্নীতি, অপশাসন, নিপীড়নের কারণেই মানুষ একটা পরিবর্তন চাচ্ছিল। সেই পরিবর্তন হওয়ার পরেই একটা নেতৃত্ব শূন্যতা ছিল এবং সেই শূন্যতা পূরণ করেছেন শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।
প্রশাসক গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশ ব্যাংক অডিটরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ ব্যাংক-খুলনা এ আলোচনা সভার আয়োজন করে।  
প্রশাসক আরো বলেন, মহান মুক্তিযুদ্ধের একটি ঘোষণার মধ্য দিয়ে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করেন এবং স্বাধীন হওয়ার পরে দেশবাসী তাদের বহু কাক্সিক্ষত একটি গণতান্ত্রিক, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের স্বপ্ন পূরণ না হওয়ায় জনমানুষের মনে ক্ষোভ দানা বেঁধেছিল। স্বাধীনতার ঘোষক, একজন বীর মুক্তিযোদ্ধা, একজন সেক্টর কমান্ডার হিসেবে শহিদ জিয়ার নেতৃত্বে আসাটা দেশবাসীকে নতুন স্বপ্ন দেখিয়েছিল। সেনাবাহিনীর জাতীয়তাবাদী ও দেশপ্রেমিক শক্তি এবং সেই সাথে জনগণের সহানুভ‚তির মধ্য দিয়েই ৭ই নভেম্বর দেশে নতুন যাত্রা শুরু হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। 
বাংলাদেশ ব্যাংক-খুলনার অতিরিক্ত পরিচালক মোঃ মঞ্জুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন নির্বাহী পরিচালক শামসুল আরেফিন, জিয়া পরিষদ জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মনিরুল হক বাবুল, মহানগর শাখার সভাপতি এড. মোল্লা মশিউর রহমান নান্নু, জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মহানগর শাখার সহসভাপতি মোহাম্মদ আলী ও মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম। 
অনুষ্ঠানে প্রশাসক দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 

প্রিন্ট

আরও সংবাদ