খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

সীমান্তে বাংলাদেশিরা ওঁৎ পেতে বসে আছে: শুভেন্দু

খবর প্রতিবেদন |
০২:৫৬ পি.এম | ০৯ নভেম্বর ২০২৬

 

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাংলাদেশ নিয়ে আবারও্আপত্তিকর মন্তব্য করেছেন।

উত্তর চব্বিশ পরগনা জেলার হিঙ্গলগঞ্জ সীমান্তের অপর পাড়ে বাংলাদেশিরা ‘ওৎ পেতে বসে আছে’ বলে মন্তব্য করেছেন তিনি। খবর এনডিটিভির।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ‘অসতর্ক’ হলেই তারা সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করতে পারে বলেও মনে করেন তিনি।

হিঙ্গলগঞ্জ সীমান্তের অপর পাশে বাংলাদেশের সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা। রোববার (৮ নভেম্বর) দুপুরে হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের মাঠে অস্থায়ী হোলিপ্যাডে নেমে সড়কপথে প্রথমে বিএসএফ ক্যাম্পে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী।

জওয়ানদের সঙ্গে দীপাবলির আনন্দ ভাগ করে নেন তিনি। এ সময় বিএসএফের স্পিডবোটে চেপে ইছামতি নদীতে ঘোরেন মুখ্যমন্ত্রী।

ইছামতি ঘুরে এসে সাংবাদিকদের তিনি বলেন, “আমি দূরবীন দিয়ে এলাকাটি পর্যবেক্ষণ করেছি—বাংলাদেশি সীমান্তে আপাতদৃষ্টিতে কিছু দেখা যাচ্ছে না। তবে তারা ওঁত পেতে আছে, বিএসএফ-এর নজর এড়ানোর সুযোগ পেলেই তারা সীমান্ত পেরিয়ে ভেতরে ঢুকে পড়ার চেষ্টা করবে।”

স্পিডবোটে ইছামতি নদী ঘুরে এসে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠকও করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের জানান, পশ্চিমবঙ্গে অনুপ্রবেশকারীদের কোনো জায়গা নেই। নিরাপত্তা ব্যবস্থাকে আরও সুদৃঢ় ও অভেদ্য করা হবে। বিএসএফ এবং পুলিশ যৌথভাবে ইতিমধ্যে কয়েক লক্ষ অনুপ্রবেশকারীকে রাজ্য থেকে বের করে দিয়েছে।

আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আমরা একজন অনুপ্রবেশকারীকেও এখানে থাকতে দেব না, তাদের সবাইকে খুঁজে বের করা হবে।

সীমান্ত বরাবর ১৫ কিলোমিটার এলাকা জুড়ে তল­াশি অভিযান চলছে। আমরা অনুপ্রবেশকারীদের শনাক্ত করব—আমার কাছে তাদের সঠিক সংখ্যাও রয়েছে।

শুভেন্দু অধিকারী আরও জানান, দেশের সীমান্ত রক্ষায় ‘অসামান্য কাজের’ স্বীকৃতি হিসেবে আগামী বছর থেকে বিএসএফ, এসএসবি এবং পশ্চিমবঙ্গ পুলিশের কর্মীদের নতুন রাজ্য সম্মাননা চালু হচ্ছে। এর নাম ‘সীমামিত্র সম্মান’। কারা এই সম্মান পাবেন, তা ঠিক করবে নির্বাচক কমিটি।

প্রিন্ট

আরও সংবাদ