খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ২ জনের মৃত্যু

খবর প্রতিবেদন |
০৪:০৪ পি.এম | ০৯ নভেম্বর ২০২৬


সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও উপসর্গে নতুন করে ১ হাজার ৪৪০ জন হাসপাতালে ভর্তি।

সোমবার (৯ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, রোববার (৮ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে দুজন মারা গেছেন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৫৪৭ জন, রাজশাহীতে ৫৩, সিলেটে ২০৫, চট্টগ্রামে ২৬০ জন, বরিশালে ১৪১, ময়মনসিংহে ১০২, খুলনায় ১০৪ এবং রংপুরে ২৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ১৪ হাজার ২৫১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ৫ হাজার ৩৮৩ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।

প্রিন্ট

আরও সংবাদ