খুলনা | সোমবার | ০৯ নভেম্বর ২০২৬ | ২৫ কার্তিক ১৪৩৩

খাওয়াজার দাবি শতভাগ সঠিক, সত্যটা এখন সবাই জানে: ওয়ার্নার

ক্রীড়া প্রতিবেদক |
০৫:০০ পি.এম | ০৯ নভেম্বর ২০২৬


২০১৮ সালে স্যান্ডপেপার গেট কেলেঙ্কারির কারণে সমালোচনার মুখে পড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে। এই ঘটনায় বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা ভোগ করতে হয়েছে স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন বেনক্রফটকে। সম্প্রতি উসমান খাওয়াজার একটি মন্তব্য ঘিরে আবারও আলোচনায় অস্ট্রেলিয়ার ক্রিকেটের এই কালো অধ্যায়।

খাওয়াজা দাবি করেছেন স্যান্ডপেপার দিয়ে বল বিকৃত করার কথা সেই সময়ের অস্ট্রেলিয়া দলের সবাই জানতেন। বন্ধুর এমন মন্তব্যকে শতভাগ সঠিক বলে মন্তব্য করেছেন ওয়ার্নার। খাওয়াজার দাবি প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড ও নাথান লায়নের দেয়া ২০২১ সালের বিবৃতি সম্পূর্ণ সাংঘর্ষিক। তারা সেই সময় জানিয়েছিলেন তারা বল টেম্পারিংয়ের কথা আগে থেকে জানতেন না।

খাওয়াজার প্রতি সমর্থন জানিয়ে ওয়ার্নার সামাজিক যোগাযোগমাধ্যমে, ‘উজি, আমি পুরোপুরি তোমার পাশে আছি। তুমি যা করেছ, সে জন্য ধন্যবাদ। তুমি যা বলেছ, তা ১০০ শতাংশ সঠিক। এখন সবাই সত্যটা জানে, বিষয়টি প্রকাশ্যে এসেছে।’

কদিন পরেই প্রকাশিত হবে খাওয়াজার আত্মজীবনী 'সবর'। অনেকেই মনে করছেন এই বই বিক্রির জন্যই এসব বলে বেড়াচ্ছেন অস্ট্রলিয়ার সাবেক এই ওপেনার। তবে ওয়ার্নার এই বিষয়টি উড়িয়ে দিয়েছেন। সেন্ডপেপার গেটের তদন্ত নিয়েও প্রশ্ন তুলেছেন খাওয়াজা।

তার অভিযোগ পুরো ম্যাচে খাওয়াজা ফিল্ডিং করেছিলেন বেনক্রফটের পাশে। তবে তদন্তের সময় খাওয়াজা সেখানে ডাকা হয়নি। এই বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ওয়ার্নার নিজেই। এই বিষয়টি অবাক করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ওপেনারকে।

ওয়ার্নার বলেন, ‘পুরো সাক্ষাৎকার গ্রহণের প্রক্রিয়াটি ছিল তাড়াহুড়োর এবং ত্রুটিপূর্ণ। উজি ক্যামেরন ব্যানক্রফটের পাশে বসেছিল। অথচ তার সাক্ষাৎকারই নেওয়া হয়নি। এটাকে কীভাবে পূর্ণাঙ্গ তদন্ত বলা যায়? বিষয়টি আমাকে অবাক করে।’

ওয়ার্নারের মতে, এখন কাউকে দোষারোপ করা বা পুরোনো ক্ষত আবার উসকে দেওয়ার বিষয় নয় এটি। বরং ঘটনার প্রকৃত সত্য অনুসন্ধান, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাই গুরুত্বপূর্ণ। তিনি বিশ্বাস করেন এখন তদন্তে জড়িত থাকা ব্যক্তিদের কাছে জবাবদিহি চাওয়ার সময় এসেছে।

তিনি বলেন, ‘আমরা কাউকে আঙুল তুলে দেখাতে বা পুরোনো ক্ষত আবার খুলতে চাইছি না। বিষয়টি জবাবদিহি ও স্বচ্ছতার। সত্য যেন যথাযথভাবে খতিয়ে দেখা হয়, সেটি নিশ্চিত করতে হবে। হয়তো এখন ব্যক্তিকে নিয়ে প্রশ্ন তোলা বন্ধ করে তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছে জবাবদিহি চাওয়ার সময় এসেছে।’

প্রিন্ট

আরও সংবাদ