খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:০৮ এ.এম | ১০ নভেম্বর ২০২৬


সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির মাসিক সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। রোববার সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতৎপরতা দমন, মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার, বাল্যবিয়ে প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সাতক্ষীরা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম, সিভিল সার্জন আব্দুস সালাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসু দেব বসু, জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তাশকিন আহমেদ চিশতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল­াহ শাহীন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

প্রিন্ট

আরও সংবাদ