খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

আশাশুনিতে যৌতুক বাল্যবিবাহ ও মানবপাচার রোধে উঠান বৈঠক

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি |
১২:০৯ এ.এম | ১০ নভেম্বর ২০২৬


আশাশুনিতে যৌতুক, বাল্যবিবাহ ও মানব পাচার প্রতিরোধে সচেতনতা সৃষ্টি বিষয়ক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টায় আশাশুনি রক্তকরবী মহিলা উন্নয়ন সংস্থা সংগঠনের কার্যালয় চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে। 
সংস্থার সভাপতি অবঃ প্রধান শিক্ষক কামরুন নাহার কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শ্যামানন্দ কুন্ডু। বিশেষ অতিথি ছিলেন ও অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, আশাশুনি সরকারি কলেজের উপাধ্যক্ষ (অব.) আঃ সবুর, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আকাশ হোসেন, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, যুগ্ম সম্পাদক আসলাম লিংকন, সংস্থার সেক্রেটারী শাহিমা খাতুন, শাহানারা খাতুন, শাহিদা খাতুন, শিরিনা খাতুন প্রমুখ।
 

প্রিন্ট

আরও সংবাদ