খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

সাতক্ষীরায় তরুণদের নেতৃত্বে উদযাপিত হলো সম্প্রীতি মেলা

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা |
১২:১২ এ.এম | ১০ নভেম্বর ২০২৬


“যুক্ত হও, সৃষ্টি করো, একসঙ্গে বাঁচো” প্রতিপাদ্য বৈচিত্র্যের বন্ধনে সামাজিক স¤প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহŸান নিয়ে সাতক্ষীরায় উদযাপিত হয়েছে দিনব্যাপী ‘তরুণ নেতৃত্বাধীন সম্প্রীতি মেলা ২০২৬। সোমবার সকালে এক্টিভিস্টা সাতক্ষীরার উদ্যোগে সিডো সংস্থার বাস্তবায়নে, একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এবং একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় শহরের অদূরে তুফান প্রভেনশন সেন্টারের মিলনায়তনে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলা উপলক্ষে সকাল সাড়ে ৯টায় শহরের কামালনগর ঈদগাহ ময়দান থেকে একটি স¤প্রীতির  র‍্যালি বের করা হয়।  পরে র‍্যালিটি লেকভিউতে গিয়ে শেষ হয়। সিডো সংস্থার প্রধান নির্বাহী শ্যামল কুমার বিশ্বাসের সভাপতিত্বে মেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ।
স¤প্রীতি মেলায় ছিল সামাজিক সংহতির জন্য সংযোগ স্থাপন। শান্তি মানেই কেবল সংঘাতের অনুপস্থিতি নয়। শান্তি হলো পারস্পরিক সম্পর্ক গড়ে তোলা, আলোচনার সুযোগ সৃষ্টি করা, বৈচিত্র্যকে স্বীকৃতি দেওয়া, বঞ্চনা বা প্রান্তিকীকরণের বিষয়গুলো মোকাবিলা করা এবং মানুষের মর্যাদাপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধাপূর্ণ সহাবস্থান নিশ্চিত করা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা বিএনপি’র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা সেক্রেটারী মাওঃ আজিজুর রহমান ও সদর উপজেলা নির্বাহী অফিসার অর্ণব দত্ত। এছাড়াও অতিথি হিসেবে উপস্থতি ছিলেন, যুব উন্নয়ন অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক সঞ্জীত কুমার দাস, মহিলা বিষয়ক অধিদপ্তর সাতক্ষীরার উপ-পরিচালক নাজমুন নাহার, ইসলামিক ফাউন্ডেশন সাতক্ষীরার উপ-পরিচালক মেহেদী হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটিসহ সাংবাদিক ও  জেলা মন্দরি কমিটির নেতৃবৃন্দ ।
মেলায় ২০২২ সাল থেকে বাস্তবায়িত যুব নেতৃত্বাধীন নানা ইতিবাচক সামাজিক উদ্যোগ ও সাফল্য নিয়ে ৩টি প্রদর্শনী স্টল বসানো হয়। অতিথিরা স্টলগুলো পরিদর্শন শেষে ‘স¤প্রীতির বৃক্ষ’-এ নিজেদের মন্তব্য প্রকাশ করেন।
‘সামাজিক স¤প্রীতির জন্য সংযোগ স্থাপন’ প্রতিপাদ্যে আয়োজিত স¤প্রীতি মেলায় ছিল লাইভ আর্ট প্রতিযোগিতা, পিস ক্যানভাস, পিস ওয়াল, সলিডারিটি ট্রি, আন্তঃপ্রজন্মীয় খেলাধুলা, পিস অলিম্পিয়াড, সাংস্কৃতিক পরিবেশনা, জারিগান ও যুবনাট্য। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীর বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও পিস ডিক্লিয়ারেশন করা হয়।
মেলার মূল আকর্ষণ ছিল তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, সৃজনশীলতা ও নেতৃত্ব। এই আয়োজনের মধ্য দিয়ে তরুণদের স¤প্রীতির দূত হিসেবে গড়ে তোলা। একটি শান্তিপূর্ণ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগকে আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করে আয়োজকরা জানান, বিভিন্ন শ্রেণি, ধর্ম ও প্রজন্মের মানুষের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, আস্থা ও সহযোগিতা বাড়ানোর পাশাপাশি স¤প্রীতি প্রতিষ্ঠায় তরুণদের নেতৃত্বকে উৎসাহিত করবে এ আয়োজন। স¤প্রীতির বন্ধনে যুক্ত হোক প্রজন্ম, তরুণদের নেতৃত্বে গড়ে উঠুক শান্তিপূর্ণ ও মানবিক সমাজ।
 

প্রিন্ট

আরও সংবাদ