খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রূপালী ব্যাংক ফুলতলা শাখায় আলোচনা

ফুলতলা প্রতিনিধি |
১২:১২ এ.এম | ১০ নভেম্বর ২০২৬


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে সোমবার বিকেলে রূপালী ব্যাংক পিএলসি ফুলতলা শাখা কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শাখা ব্যবস্থাপক মোঃ ইকবাল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংক কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান, ইবনে মেরাজ আলম, জয়ন্ত কুন্ডু, ইয়াসির আরাফাত, মোঃ জাফর হোসেন, সাংবাদিক মোঃ নেছার উদ্দিন, ব্যবসায়ী খন্দকার আক্তার আলী লাবু, আনসার উদ্দিন, আব্দুল্লাহ ফকির, সেকেন্দার হায়াত রঞ্জুসহ ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ীবৃন্দ। আলোচনা সভায় বক্তারা জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করেন। পরে শহীদ জিয়াউর রহমানসহ শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রিন্ট

আরও সংবাদ