খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

খুলনার বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে ও ট্রেনের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক |
০২:২২ পি.এম | ১০ নভেম্বর ২০২৬


খুলনায় এক রাতেই পৃথক দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জেলার বটিয়াঘাটায় উপজেলা বিএনপি কার্যালয়ের আগুন দিয়েছে দুর্বৃত্তরা। অন্যদিকে, খুলনা স্টেশনের কাছে ঢাকা থেকে আসা নকশীকাঁথা এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। দুটি ঘটনাতেই স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনীর তাৎক্ষণিক তৎপরতায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

বটিয়াঘাটায় বিএনপি কার্যালয়ে আগুন
মঙ্গলবার ভোররাতে বটিয়াঘাটা উপজেলার ১ নং জলমা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের দারোগার ভিটার সামনে অবস্থিত উপজেলা বিএনপি কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের সময় মোটরসাইকেলে করে দুই যুবক কার্যালয়ের সামনে এসে দাঁড়ায়। তাদের মুখে মুখোশ পরা থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। যুবকেরা কার্যালয়ের সামনে থাকা একটি ব্যানারে আগুন ধরিয়ে দিয়ে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়দের সহায়তায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা হয়, ফলে ম‚ল কার্যালয়টি বড় ক্ষতি থেকে রক্ষা পায়।

খবর পেয়ে বটিয়াঘাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার সত্যতা নিশ্চিত করে বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, দুই যুবক কার্যালয়ের ব্যানারে আগুন দিয়ে পালিয়ে গেছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি এবং তদন্ত শুরু করেছি। এই ঘটনার সাথে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

নকশীকাঁথা ট্রেনের বগিতে অগ্নিকান্ড
এর আগে সোমবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে খুলনা রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের একটি বগিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে ওই বগির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ‘নকশীকাঁথা এক্সপ্রেস’ ট্রেনটি রাতে খুলনা স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ধোঁয়া-মোছা ও রক্ষণাবেক্ষণের জন্য ওয়াস ফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে এস-৫২২৫ নম্বর বগিতে হঠাৎ আগুন লেগে যায়। রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

প্রাথমিকভাবে মশার কয়েল থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে পুলিশ। খুলনা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ওয়াস ফিল্ডে নেওয়ার সময় একটি বগিতে আগুন লাগে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দ্রæত আগুন নেভানো সম্ভব হয়েছে। মশার কয়েল থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।

প্রিন্ট

আরও সংবাদ