খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

নড়াইলের বাড়ির ছাদে মিলল ভ্যানচালকের হাত বাঁধা মরদেহ

নিজস্ব প্রতিবেদক |
০৪:৫৬ পি.এম | ১০ নভেম্বর ২০২৬


নড়াইলের লোহাগড়ায় আজিবর শেখ (৪৫) নামে নিখোঁজ এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে লোহাগড়া পৌরসভার লক্ষ্মীপাশা মোল্লার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে রশি দিয়ে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আজিবর শেখ লোহাগড়া উপজেলার সিংগা গ্রামের কুদ্দুস শেখের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন আজিবর। রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে রাত দেড়টার দিকে মোল­ার মাঠের এক কোণে পরিত্যক্ত অবস্থায় তার ভ্যানটি পাওয়া যায়। মঙ্গলবার সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মোল­ার মাঠসংলগ্ন একটি বাড়ির ছাদ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম বলেন, আজিবর শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে।

প্রিন্ট

আরও সংবাদ