খুলনা | মঙ্গলবার | ১০ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

ভেঙে গেল জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণের তৃতীয় সংসার

খবর বিনোদন |
০৫:২৬ পি.এম | ১০ নভেম্বর ২০২৬


ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও অন্ধ্র প্রদেশের উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণের তৃতীয় সংসারে বিচ্ছেদ ঘটেছে। রুশ নাগরিক আনা লেজনেভার সঙ্গে ১৩ বছরের সংসারের ইতি টানার ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (৯ নভেম্বর) রাতে যৌথ বিবৃতিতে আলাদা হওয়ার সিদ্ধান্তের কথা জানান পবন ও আনা। তবে বিচ্ছেদের পরও ভালো বন্ধু এবং সন্তানদের দায়িত্বশীল অভিভাবক হিসেবে থাকার কথা জানিয়েছেন তারা।

বিবৃতিতে পবন কল্যাণ ও আনা বলেন, জীবনের দীর্ঘ একটি সময় একসঙ্গে কাটানোর পর পারস্পরিক বোঝাপড়া ও সম্মানের ভিত্তিতে তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তাদের দাম্পত্য জীবনের অবসান হলেও বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে।

সন্তানদের সুখ ও ভালো থাকাই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপ‚র্ণ বলেও ওই বিবৃতিতে উলে­খ করেন তারা। পাশাপাশি ব্যক্তিগত এই সময়ে সবার কাছে গোপনীয়তা রক্ষার অনুরোধ জানিয়েছেন।

রাশিয়ার নাগরিক আনা লেজনেভা মডেল ও অভিনেত্রী। ২০১১ সালে তেলুগু সিনেমা ‘টিন মার’-এর শুটিংয়ে পবন কল্যাণের সঙ্গে তার পরিচয় হয়। ওই সিনেমায় ছোট একটি চরিত্রে অভিনয় করেছিলেন আনা। পরিচয় থেকে সম্পর্ক, এরপর ২০১৩ সালের সেপ্টেম্বরে বিয়ে করেন তারা। এই দম্পতির দুই সন্তান রয়েছে। ছেলে মার্ক শঙ্কর পবনোভিচের জন্ম ২০১৭ সালে। এ ছাড়া আনার আগের সম্পর্কের মেয়ে পোলেনা অঞ্জনা পবনোভাকেও দত্তক নিয়েছেন পবন কল্যাণ।

এদিকে ১৯৯৭ সালে নন্দিনীকে বিয়ে করেন পবন কল্যাণ। পরিবারের বড়দের উদ্যোগে তাদের বিয়ে হয়েছিল। তবে ১৯৯৯ সালে তারা আলাদা হয়ে যান। পরে ২০০৮ সালে তাদের বিবাহবিচ্ছেদ চ‚ড়ান্ত হয়।

এরপর অভিনেত্রী রেণু দেশাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান পবন। ২০০৯ সালে বিয়ে করেন তারা। এই দম্পতির দুই সন্তান- ছেলে আকিরা নন্দন ও মেয়ে আদ্যা। ২০১২ সালে তাদের বিচ্ছেদ হয়।

প্রিন্ট

আরও সংবাদ