খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

কুয়েটে ‘বই উৎসব-২০২৬’র সমাপনী ও পুরস্কার বিতরণ

খবর বিজ্ঞপ্তি |
০১:২৬ এ.এম | ১১ নভেম্বর ২০২৬


জ্ঞান, মনন ও সৃজনশীলতার বিকাশ এবং শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ১০ দিনব্যাপী আয়োজিত ‘বই উৎসব-২০২৬’ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মোঃ হাসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইলেকট্রিক্যাল এ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. কাজী মোঃ রকিবুল আলম এবং সায়েন্স এ্যান্ড হিউম্যানিটিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, হলসমূহের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক এবং অন্যান্য শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ বলেন, “বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায়, চিন্তাশক্তিকে শাণিত করে এবং সৃজনশীল মনন গঠনে গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখে। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষার মধ্যেই জ্ঞানচর্চাকে সীমাবদ্ধ না রেখে শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের জ্ঞান, বিজ্ঞান, সাহিত্য ও ইতিহাসবিষয়ক বই পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে। প্রযুক্তিনির্ভর এই সময়ে বই পড়ার চর্চা আরও বেশি গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি এবং একটি জ্ঞানভিত্তিক ও মননশীল সমাজ গঠনে ইতিবাচক ভ‚মিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।”
গত ১ নভেম্বর শুরু হওয়া এ বই উৎসবের সমাপনী দিনে বইপ্রেমী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের স্বতঃস্ফ‚র্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। ১০ দিনব্যাপী এ উৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন স্টলের প্রতিনিধিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।
এছাড়া উৎসব আয়োজন ও সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতার জন্য পরিচালক (ছাত্রকল্যাণ) দপ্তরের উপ-পরিচালক রাজন কুমার রাহা ও মাহমুদুল আলম এবং সহকারী পরিচালক মীর আঞ্জিরিন তাজ্বরীন ও মুহাইমিনুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
 

প্রিন্ট

আরও সংবাদ