খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৬ কার্তিক ১৪৩৩

মহানগর ছাত্রদলের আলোচনা সভায় কেডিএ চেয়ারম্যান

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় ঐক্য ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা

খবর বিজ্ঞপ্তি |
০১:৩১ এ.এম | ১১ নভেম্বর ২০২৬


খুলনা মহানগর বিএনপি’র সভাপতি ও কেডিএ’র চেয়ারম্যান এড. শফিকুল আলম মনা বলেছেন, ঐতিহাসিক ৭ নভেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের এক নতুন অধ্যায়ের সূচনা হয়েছিল। এই দিনটি আমাদের জাতীয়তাবাদী চেতনা, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আজও প্রেরণা জোগায়। 
মঙ্গলবার ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর ছাত্রদলের উদ্যোগে খুলনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এড. মনা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন মহান মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানায়ক, স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা। তাঁর দেশপ্রেম, সাহসিকতা ও দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি জাতীয় ঐক্য, গণতন্ত্র, বাকস্বাধীনতা ও সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। 
বিশেষ অতিথির বক্তব্যে মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও বিসিবির পরিচালক শফিকুল আলম তুহিন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপসহীন নেতৃত্ব দিয়েছেন। তাঁর ত্যাগ ও সংগ্রাম বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ ও আত্মমর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে। তিনি আরও বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আসুন, আমরা সবাই মিলে একটি শানিন্তপূর্ণ, গণতান্ত্রিক, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ গড়ে তুলি। 
মহানগর ছাত্রদলের আহŸায়ক মোঃ তাজিম বিশ্বাসের সভাপতিত্বে ও হাবিবুর রহমান বিপ্লব ও সিনিয়র যুগ্ম আহŸায়ক আরিফুর রহমান আরিফের সঞ্চালনায়  অনুষ্ঠিত  সভায় আরও বক্তব্য রাখেন, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশীদ মিরাজ, দৌলতপুর থানা বিএনপি’র সভাপতি মুর্শিদ কামাল, সৈয়দ ইমরান, রিয়াজুল খান মুরাদ, সাকিল আহমেদ, হাসান মাহমুদ, সজল হোসেন, নাজিম উদ্দিন শামীম, আব্দুল আহাদ শাহিন, এস এম ইউসুফ, আরিফুল ইসলাম, রবিউল ইসলাম, হিমি বিশ্বাস, হাসিবুর রহমান শোভন, মেরাজ হোসেন মানিক, মিজানুর রহমান মৃদুল, রাকিবুল ইসলাম সাজিদ, কামরুল ইসলাম, শামসাদ হোসেন আবিদ, নাসিম রহমান নাহিদ, রিফাত ইসলাম, আবু ওবায়দা মাহিম, এম এম মুন্না, এস এম আলমগীর হোসেন, রাকিব হাসান, ওহিদুজ্জামান খান, পারভেজ হোসেন মিজান, তরিকুল ইসলাম নকিব, এস এম ইলিয়াস, ইসমাইল হোসেন, জামিল আক্তার, শেখ রাজ, আদনান আব্দুল মান্নান, মারুফুর রহমান, শেখ সাজ্জাদ হোসেন রিপ্পি, রকিবুল ইসলাম, ইসরাইল হোসেন জিসান, আবুল হায়াত শুভ, মনিরুজ্জামান আবিদ, আরিফুজ্জামান আসিফ, আল আমিন হোসেন, মাহিন রহমান, এস এম সোহেল আহমেদ, তরিকুল ইসলাম নাহিদ, ইস্তিয়াক খান রিশাদ, হাসিবুর রহমান সোয়াদ, মহিউদ্দিন তালিম, নাঈম মীর, মোঃ রুম্মান হোসেন, মিজানুর রহমান তামিম, শেখ সোয়েব, শেখ শান্ত, ইমতিয়াজ আহমেদ সেজান, মুঈনুল ইসলাম, মায়িশা ইফতেখার প্রমুখ।

প্রিন্ট

আরও সংবাদ