খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩

আর্জেন্টিনার বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নিল ইরান

খবর প্রতিবেদন |
০২:২১ পি.এম | ১১ নভেম্বর ২০২৬


ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র প্রেসিডেন্ট হাভিয়ের মিলেইয়ের দেশ আর্জেন্টিনার বিরুদ্ধে অভ‚তপ‚র্ব ক‚টনৈতিক পাল্টা পদক্ষেপ নিয়েছে ইরান। লাতিন আমেরিকার এই দেশটির নৌবাহিনী ও বিমানবাহিনীকে সরাসরি ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে তেহরান। ম‚লত ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরকে (আইআরজিসি) আর্জেন্টিনার পক্ষ থেকে কালো তালিকাভুক্ত করার প্রতিশোধ হিসেবেই মধ্যপ্রাচ্যের দেশটি এই কঠোর সিদ্ধান্ত নিল।

বুধবার (১১ নভেম্বর) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত এক আনুষ্ঠানিক বিবৃতির বরাতে এই তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম আলজাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দেশটির ‘সরকারি সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান স্তম্ভ’ আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ হিসেবে আখ্যা দিয়ে আর্জেন্টিনা সরকার আন্তর্জাতিক আইনের মৌলিক নীতি পুরোপুরি লঙ্ঘন করেছে। এটি স্পষ্টতই ইরানের বিরুদ্ধে একটি শত্রুতাপ‚র্ণ আচরণ প্রদর্শন।

বিবৃতিতে আরও বলা হয়, পারস্পরিক প্রতিশোধের নীতি এবং ২০১৯ সালের পাসকৃত একটি বিশেষ ইরানি আইনের ভিত্তিতে বুয়েনস এইরেসের বিরুদ্ধে এ পদক্ষেপ নেওয়া হলো।

ওই আইন অনুযায়ী, যুক্তরাষ্ট্র যদি আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ হিসেবে ঘোষণার সিদ্ধান্ত নেয় এবং পরবর্তীতে বিশ্বের যেসব দেশ মার্কিন এই সিদ্ধান্তকে সমর্থন বা অনুসরণ করবে, তাদের বিরুদ্ধে একইভাবে পাল্টা ব্যবস্থা নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।

তেহরান স্পষ্ট করে সতর্ক করেছে যে ‘এই চরম সিদ্ধান্ত ও সিদ্ধান্ত থেকে উদ্ভ‚ত যাবতীয় পরিণতির দায়ভার কেবল আর্জেন্টিনা সরকারের ওপরই বর্তাবে’।

গত মার্চ মাসের শেষ দিকে আর্জেন্টিনা আনুষ্ঠানিকভাবে আইআরজিসিকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে চিহ্নিত করেছিল। বুয়েনস এইরেসের দাবি ছিল, ১৯৯৪ সালে আর্জেন্টিনার এএমআইএ ইহুদি কমিউনিটি সেন্টারে ভয়াবহ বোমা হামলায় ৮৫ জন নিহতের ঘটনার পেছনে আইআরজিসির মদদপুষ্ট হিজবুল­াহর হাত ছিল। সে সময় আর্জেন্টিনা সরকারের এই সিদ্ধান্তকে দ্রæত স্বাগত জানিয়ে প্রশংসায় ভাসিয়েছিলেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সার।

তবে সেই সময়ই আর্জেন্টিনার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছিল, ওয়াশিংটন ও তেল আবিবের প্ররোচনায় পড়ে বুয়েনস এইরেস এই ঐতিহাসিক ‘কৌশলগত ভুল’ করেছে, যা ইরানি জাতির প্রতি এক অমার্জনীয় অপমান। এবার চ‚ড়ান্ত পাল্টা ব্যবস্থা হিসেবে আর্জেন্টিনার সশস্ত্র বাহিনীর দুটি প্রধান নিরাপত্তাবাহিনীকে ‘সন্ত্রাসী’ ঘোষণা করে ক‚টনৈতিক সংঘাতকে নজিরবিহীন উচ্চতায় নিয়ে গেল তেহরান।

প্রিন্ট

আরও সংবাদ