খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩

চুয়াডাঙ্গায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক |
০৩:২১ পি.এম | ১১ নভেম্বর ২০২৬

 

চুয়াডাঙ্গায় মাদক মামলায় বকুল নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় তাকে তিন হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এত মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শিমুল কুমার বিশ্বাস আসামির উপস্থতিতে এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত বকুল চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের দৌলতদিয়ার দক্ষিণপাড়ার মৃত কুদরত আলির ছেলে।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৯ মার্চ দুপুরে চুয়াডাঙ্গা দৌলতদিয়ার দক্ষিণপাড়ায় মাদক কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ অভিযান চালায়। মাদক ব্যবসায়ী বকুল পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে আটক করে। এরপর তার ঘর তল্লাশির পর ১৩ পিস প্যাথেডিন ইনজেকশন উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই সানজিদ আহমেদ একজনকে অভিযুক্ত করে ২০১৭ সালের ৩১মে আদালতে চার্জশিট দাখিল করেন।

আট সাক্ষীর মধ্য সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার দুপুরে আদালত এ রায় ঘোষণা করেন। এরপর সাজাপ্রাপ্তকে পুলিশ পাহারায় চুয়াডাঙ্গা জেলা কারাগারে নেয়া হয়।

প্রিন্ট

আরও সংবাদ