খুলনা | বুধবার | ১১ নভেম্বর ২০২৬ | ২৭ কার্তিক ১৪৩৩

ফকিরহাটে আট কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ফকিরহাট প্রতিনিধি |
০৪:৪২ পি.এম | ১১ নভেম্বর ২০২৬


ফকিরহাট উপজেলার কাটাখালী মোড় এলাকা থেকে ৮ কেজিঁ ৫০০ গ্রাম গাজাসহ তারেক হোসেন (২৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে খুলনা এসআরবি।

জানা গেছে, বুধবার (১১ নভেম্বর) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবির একটি অভিযানিক দল উপজেলার কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক কারবারি তারেক হোসেনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছে থাকা আট কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেপ্তার তারেক হোসেন ফেনির সদর উপজেলার ফাজিলপুর এলাকার মো: শাহআলম এর ছেলে।

এ ব্যাপারে খুলনা এসআরবি’র ডিএডি নায়েব সুবেদার মুনসুর রহমান বাদি হয়ে ফকিরহাট মডেল থানায় আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। যার নং-০৫, তারিখ-১১/১১/২০২৬ইং।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন তার বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। আসামীকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

প্রিন্ট

আরও সংবাদ